সবার চোখ সংসদ অধিবেশনে, যে কারণে এত আগ্রহ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০১:৪০ পিএম

আর কিছুক্ষণের মধ্যেই বসছে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সব কিছু ঠিক থাকলে বিকেল ৩টায় শুরু হবে অধিবেশন। তার আগে কার্যোপদেষ্টা কমিটির বৈঠকে প্রথম অধিবেশনের মেয়াদ ঠিক করা হবে। সংবিধানের নিয়ম অনুযায়ী নতুন সংসদের প্রথম দিন রাষ্ট্রপতি ভাষণ দেবেন।

তবে এবার ভোটগ্রহণের পরদিন থেকেই নতুন সংসদের অধিবেশন আলোচনায় রয়েছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র ৬২ প্রার্থী, আগের সংসদের বিরোধী দল জাপার ১১ সদস্য ও আরও তিন দলের তিনজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

ফলে এবার সরকারদলীয় সংসদ সদস্যদের বাইরে ৭৫ জন সংসদ সদস্য রয়েছেন। যাদের মধ্যে অনেকেই ক্ষমতাসীন দলের প্রভাবশালী কয়েকজন নেতাকে চ্যালেঞ্জ জানিয়ে নির্বাচিত হয়েছেন।

এদিকে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধীদলের উপনেতা করা হয়েছে। ২৮ জানুয়ারি সংসদ সচিবালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২৯ জানুয়ারি জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, মানুষের মধ্যে সমালোচনা ছিল গৃহপালিত বা এই ধরনের শব্দ। এই শব্দগুলো যাতে আর ব্যবহার না হয় সে লক্ষ্যে সংসদ ও সংসদের বাইরে আমরা আগামীতে ভূমিকা রাখবো।

দ্বাদশ সংসদের ২০ শতাংশই স্বতন্ত্র এমপি। সংসদে তাদের ভূমিকা কী হবে সেটা দেখতে সংসদ অধিবেশনের দিকে তাকিয়ে আছেন সবাই। সরকারের যৌক্তিক সমালোচনা করবেন, নাকি দলের অনুগত হিসেবে দায়িত্ব পালন করবেন তা দেখতে আগ্রহী সাধারণ মানুষ। তবে প্রথম দিনেই সেই প্রত্যাশা মিলছে না, কারণ রাষ্ট্রপতির ভাষণের পরই প্রথম দিনের সংসদ অধিবেশনের মূলতবি হয়ে যাবে।

যদিও এরই মধ্যে স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে সাক্ষাত করে তাদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের ইতিহাস জানতে হবে এবং সংবিধান আত্মস্থ করতে হবে। সংসদ কার্যপ্রণালী বিধি পড়তে হবে। আমাদের সংসদ ওয়েস্ট মিনিস্টার টাইপ পার্লামেন্ট। কাজেই সংসদ প্র্যাকটিস ভালো করে জানতে হবে।

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যেসব প্রকল্প দেশের মানুষের জন্য অর্থবহ সেসব প্রকল্পই গ্রহণ করা হয়। স্বতন্ত্র এমপিদের নির্বাচনী এলাকায় যদি কেউ ভূমিহীন, গৃহহীন থাকেন, তাদের জন্য ঘর তৈরি করে দেওয়া হবে। অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে। দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।

সংবিধান ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এবারের নির্বাচন যেমন প্রতিযোগিতামূলক হয়েছে, তেমনি তার প্রতিফলন দেখা যাবে অধিবেশনে। নির্বাচিতরা প্রত্যেকেই এলাকায় নিজেদের অবস্থান ধরে রাখতে সংসদকেই মূল প্ল্যাটফর্ম হিসেবে দেখবেন।স্বতন্ত্রদের ভূমিকার কারণেই অন্য সংসদের থেকে এবারের সংসদ ভিন্ন হিসেবে পরিচিতি পারে।

বিশ্লেষকরা বলছেন, গত দুটি সংসদের তুলনায় এবারের সংসদ আগের ভাবমূর্তি ফিরে পাবে বলে আশা করা যায়। স্বতন্ত্ররাই সংসদকে প্রাণবন্ত রাখবেন। তারা তাদের অবস্থান জানানোর মধ্য দিয়ে নির্বাচিত হয়ে এসেছেন। সেই প্রতিদ্বন্দ্বিতামূলক আচরণই প্রাণবন্ত করবে অধিবেশন।

জাতীয় পার্টির আগের ধরণের সমালোচনা করে জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, গত দুটি সংসদে সেই অর্থে জনগণের কোনো বিরোধী দল ছিল না। জাতীয় পার্টিকে কখনই বিরোধী দল হিসেবে দেখা যায়নি। কিন্তু এবার তারা বিরোধীদল হিসেবে আবারও এসেছে। এবং স্বতন্ত্রদের কারণে জাতীয় পার্টিকেও সক্রিয় থাকতে হবে। এবার মানুষের মধ্যে আগ্রহ আছে।

এ প্রসঙ্গে সাবেক আইনমন্ত্রী ও সংবিধান বিশেষজ্ঞ শফিক আহমেদ বলেন, যেভাবে নির্বাচন হয়েছে তার একটা চিত্র সংসদেও দেখা যাবে বলে আমার মনে হয়। স্বতন্ত্ররা সংসদে সক্রিয় থাকলে অনেকদিন পরে অংশগ্রহণমূলক সংসদ মানুষ আগ্রহভরে দেখবে।’

গেলো ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন ১০ জানুয়ারি। শপথ নেওয়ার ৩০ দিনের মধ্যে অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

জানা গেছে, নতুন সংসদের প্রথম অধিবেশনে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া আওয়ামী লীগের সংসদীয় দল এবারও স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুকুকে মনোনয়ন দিয়েছে। সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী বিএনপিসহ কয়েকটি দল ও জোট নির্বাচন বর্জন করেছে।

 

এআর
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বর্তমানে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। সরকারি খাদ্য গুদামগুলোতে নির্ধারিত নিরাপত্তা মজুদের তুলনায় বেশি পরিমাণে খাদ্যশস্য মজুদ রয়েছে।
দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং বিচারবহির্ভূত হত্যা প্রতিরোধে পুলিশ বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর