ভোলার গ্যাস ভোলাতেই বিতরণের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০০ পিএম

ভোলার গ্যাস ভোলাতেই বিতরণের অগ্রাধিকার দেয়া হচ্ছে। সম্প্রতি ভোলা গ্যাসক্ষেত্রে পরিদর্শন করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ভোলার শিল্প প্রতিষ্ঠান, বিদ্যুৎ কেন্দ্র ও আবাসিক এলাকাকে গ্যাস বিতরণে অগ্রাধিকার দেয়া হবে।

প্রতিমন্ত্রী জানান, এখন দিনে ১৯০ মিলিয়ন ঘনফুট গ্যাস তোলা সম্ভব হচ্ছে। আরও তিনশ মিলিয়ন ঘনফুট গ্যাস তোলা সম্ভব হলে সেটি পাইপ লাইনের মাধ্যমে অন্যান্য এলাকায় নেয়া সম্ভব হবে। সেই লক্ষেই পরিকল্পনা এগিয়ে নেয়ার কথাও জানালেন তিনি।

ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্রে এখন পর্যন্ত ছয়টি কূপ খনন করা হয়েছে। পাঁচটি কূপ থেকে মিলছে গ্যাসের উৎপাদন। এছাড়াও ভোলা নর্থ গ্যাসক্ষেত্রে দুইটি ও ইলিশা গ্যাসক্ষেত্রে একটি কূপ খনন করা হয়েছে। চাহিদা কম থাকায় সেখানে গ্যাস তোলার প্রসেস প্লান্ট হয়নি।

ভোলার মানুষের দীর্ঘদিনের চাহিদা বাসাবাড়িতে গ্যাস ব্যবহার করা। সম্প্রতি ভোলা গ্যাসক্ষেত্র পরিদর্শনে গিয়ে ভোলাবাসীর দাবির প্রেক্ষিতে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে ভোলার বাসাবাড়িতে গ্যাস দেয়ার পরিকল্পনা আছে।

ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে অন্যান্য এলাকায় নেয়ার বিষয়টিও আলোচনায় আছে। তবে তা জেলার বিদ্যুৎ কেন্দ্র, স্থানীয় শিল্প ও বাসাবাড়ির চাহিদা পূরণের পর। সঞ্চালনের মতো গ্যাস পেলে সেটিও পাইপ লাইনে বিতরণ করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

দ্বীপ জেলা ভোলায় বড় ধরনের গ্যাস পাওয়ার সম্ভাবনাকে সামনে রেখে জরিপ ও অনুসন্ধান বাড়ানোর পরিকল্পনার কথাও জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী।

 

একাত্তর/জো
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন...
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা–মেহেন্দিগঞ্জ–ভোলা রুটে একটি নতুন মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে শুরু হয়েছে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন। এটি সম্পন্ন হলে প্রতিদিন জাতীয় গ্রিডে যোগ হবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস।
ভোলার বিশাল গ্যাস সম্ভাবনাকে কাজে লাগিয়ে জেলায় নতুন একটি আধুনিক ইউরিয়া সার কারখানা স্থাপনের পরিকল্পনা করা হয়েছে জানিয়ে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে সরকার...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর