ভোলার গ্যাস যাবে বরিশাল-পটুয়াখালী: প্রতিমন্ত্রী

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৪:২২ পিএম

পাইপলাইন তৈরি করে জাতীয় গ্রিডের মাধ্যমে ভোলার গ্যাস বরিশাল-পটুয়াখালীতে নেয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

বৃহস্পতিবার ভোলার বোরহানউদ্দিনে শাহবাজপুর গ্যাস ক্ষেত্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  

নসরুল হামিদ বলেন, ভোলার গ্যাস সর্বোচ্চ ব্যবহারের পরিকল্পনা রয়েছে সরকারের। ভোলাতে সার কারখানা করার জন্য যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে।

‘ভোলার ৩০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফ) গ্যাস পাইপ লাইন করে বরিশাল ও পটুয়াখালীতে নেওয়া হবে। তবে তার আগে ভোলার শিল্পখাতে গ্যাস সংযোগ দেওয়ার হবে,‘ বলেন তিনি।  

পাইপলাইন করে ভোট থেকে বরিশাল-পটুয়াখালীতে গ্যাস নিতে দুই থেকে তিন বছর সময় লাগবে বলেও জানান প্রতিমন্ত্রী।

ভোলা জেলার বিভিন্ন জায়গায় এ পর্যন্ত নয়টি কূপ আবিষ্কৃত হয়েছে। এসব কূপে এক দশমিক ৭ ট্রিলিয়ন গ্যাস মজুদ আছে ব ধারণা করা হচ্ছে। তবে ভোলার গ্যাস এখনো জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হয়নি।

নসরুল হামিদ বলেন, দেশের বিদ্যুৎ ও শিল্পখাত, যেখানেই গ্যাসের সংকট রয়েছে সেখানেই গ্যাসের ব্যবহার নিশ্চিত করা হবে। আর এ জন্য ভোলায় আরও গ্যাসের অনুসন্ধান চালানো হবে এবং ভবিষ্যতে আরও নয়টি কূপসহ মোট ১৮ টি কূপ খনন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

ভোলা পৌর এলাকায় আবাসিক ও গৃহস্থালি কাজেও মিটারের মাধ্যমে সংযোগ দেওয়ার জন্য কাজ চলমান রয়েছে বলে জানান তিনি। 

আরবি
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন...
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা–মেহেন্দিগঞ্জ–ভোলা রুটে একটি নতুন মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বর্তমানে বাংলাদেশে উত্তোলনযোগ্য প্রাকৃতিক গ্যাসের যে মজুত রয়েছে তা ১২ বছর সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। 
ভোলার বিশাল গ্যাস সম্ভাবনাকে কাজে লাগিয়ে জেলায় নতুন একটি আধুনিক ইউরিয়া সার কারখানা স্থাপনের পরিকল্পনা করা হয়েছে জানিয়ে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে সরকার...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর