১০০ দিনের কর্মসূচি বাস্তবায়নে আন্তঃমন্ত্রণালয় সভা

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৫ পিএম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ১০০ কর্মদিবসের কর্মপরিকল্পনার অংশ হিসেবে মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান বাস্তবায়নের কর্মকৌশল প্রণয়নের উদ্দেশ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে সচিব ড. ফারহিনা আহমেদের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। 

সভায় সচিব ড. ফারহিনা আহমেদ বলেন, এমসিপিপি বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। সকলের মতামত নিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই আমরা কর্মকৌশল প্রণয়ন করতে চাই। তিনি বলেন, জলবায়ু অভিযোজন ও প্রশমন ব্যবস্থা গ্রহণ, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি, বনায়ন ও বনজ সম্পদের টেকসই ব্যবস্থাপনায় এ কর্মকৌশল কার্যকর ভূমিকা পালন করবে। 

সভায় এমসিপিপি কর্মকৌশল প্রণয়নে পদক্ষেপ গ্রহণে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিগণ নিজ নিজ সংস্থার পক্ষে মতামত দেন। উপস্থিত সকলে এমসিপিপি'র দ্রুত ও কার্যকর বাস্তবায়নে তাদের পূর্ণ সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। 

সভায় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন, প্রধান বন সংরক্ষক মো: আমীর হোসাইন চৌধুরী সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন মন্ত্রণালয়ের উপসচিব ধরিত্রী কুমার সরকার। 

 

এআর
সব পরিকল্পনা ও কর্মকাণ্ডের বিশ্লেষণ দরকার। তবে এখন বাস্তব পদক্ষেপ হিসেবে অন্তত দুই-তিনটি প্রকল্প দিয়েই শুরু করা যেতে পারে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের...
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দেশের সব বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক এবং এসপিদের পলিথিন ও পলিপ্রোপাইলিন ব্যাগ বন্ধে...
দেশে নতুন করে কোনো ইটভাটার লাইসেন্স দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ ও পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সাফারি পার্কে ১১টি জেব্রার মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ও বিভাগীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়। বন-পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর