নতুন করে কোনো ইটভাটার লাইসেন্স না: উপদেষ্টা 

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০২:৪০ পিএম

দেশে নতুন করে কোনো ইটভাটার লাইসেন্স দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ ও পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা বলেন, নতুন করে কোন ইটভাটার লাইসেন্স না দেয়ার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আর অবৈধ ইটভাটা বন্ধ করে দেয়া হবে। এক্ষেত্রে কোনো সহানুভূতি দেখানো হবে না।

পরিবেশ উপদেষ্টা বলেন, ইট বানানোর মৌসুম শুরু হওয়ার আগেই এ ব্যাপারে দৃশ্যমান কার্যক্রম শুরু হবে।

এদিকে তিস্তাসহ ভারতের সাথে অভিন্ন নদীতে অধিকারের বিষয়ে সে দেশের সরকারের সঙ্গে অন্তর্বর্তী সরকার কথা বলবে বলে জানিয়েছেন পরিবেশ ও পানি উপদেষ্টা। 

সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, তিস্তা পাড়ের মানুষের মতামত নিয়ে এ বিষয়ে কাজ শুরু করা হবে।

তিনি বলেন, মমতা ব্যানার্জি যেভাবে নিজের দেশের মানুষের কথা চিন্তা করছে। তিস্তা প্রকল্প নিয়ে আমরাও আমাদের মানুষের কথা ভেবে পরবর্তী সিদ্ধান্তে যাবো।

'ভারতের সাথে বন্ধুপ্রতীম সম্পর্ক রেখে প্রয়োজনে তিস্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাবে অন্তর্বর্তী সরকার,' যোগ করেন তিনি। 

আরবি
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জিপিএ-৫ এর কৃত্রিম বন্যা ভাসিয়ে দিয়ে শিক্ষাব্যবস্থায় মিথ্যা বার্তা দেওয়ার পথ বন্ধ করে মেধা,...
তৃণমূলের শিশুদের সুপ্ত প্রতিভা ও মেধার বিকাশ ঘটিয়ে আগামীর দক্ষ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এক অভূতপূর্ব ক্রীড়া বিপ্লব ঘটে গেছে। দেশজুড়ে ৬৫,৩৪২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায়...
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
জ্বালানি সরবরাহে কিছুটা ঘাটতি থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, অবৈধ মজুত ও পাচার রোধে অভিযান জোরদার করা...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর