রমজানে নিত্যপণ্যের দামে লাগাম টানা সম্ভব হবে: প্রধানমন্ত্রী

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৪ পিএম

রমজান মাসে বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামে ‘লাগাম টানা’ সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য আলী আজমের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘পবিত্র রমজান মাসে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে থাকবে এবং বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামে লাগাম টানা সম্ভব হবে।’

এর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

সরকারি বিভিন্ন পদক্ষেপের ফলে দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে দরিদ্র পরিবার, বয়স্ক, বিধবা ও স্বামীর দ্বারা নিগৃহীত নারীসহ নিম্নআয়ের মানুষের জীবনযাত্রায় স্বস্তি আসবে বলেও মনে করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘বর্তমান সরকার জনগণের সরকার। তাই জনগণের কষ্ট লাঘবে সরকার সবসময় সচেষ্ট। সরকার নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে সব কার্যক্রম অব্যাহত রেখেছে। ইতিমধ্যে আমরা ভোগ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অনেকাংশে সংযত করতে পেরেছি। বিশ্ববাজারে কয়েকটি পণ্য যেমন- জ্বালানি তেল, ভোজ্য তেল, গম, সারসহ বিভিন্ন খাদ্যপণ্য, ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামালের মূল্য বৃদ্ধি পাওয়ায় আমাদের দেশে আমদানিজনিত মূল্যস্ফীতির চাপ অনুভূত হচ্ছে।’

মূল্যস্ফীতি কমাতে বিভিন্ন শুল্কছাড় দেয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

সরকারি দলের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ ক্রমাগত এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির সঙ্গে মানুষের জীবনমানেরও উন্নয়ন ঘটেছে। তাই অর্থনীতির মূল চালিকা শক্তি জ্বালানি, প্রাকৃতিক গ্যাসের চাহিদাও ক্রমবর্ধমান হারে বাড়ছে। ফলে গ্যাস চাহিদার সরবরাহ সামঞ্জস্যপূর্ণ করা সম্ভব হচ্ছে না।’

এসময় তিনি জ্বালানি খাতের উন্নয়নে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তার ফিরিস্তি তুলে ধরেন।

দুর্নীতি দমনে সরকারের ‘জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্নীতির কারণে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হয় না।’

স্বতন্ত্র সংসদ সংসদ সোহরাব উদ্দিনের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘কেবল আইন প্রয়োগ ও শাস্তির মাধ্যমে দুর্নীতি রোধ সম্ভব নয়। সামাজিক আন্দোলন গড়ে তুলে সমন্বিত উদ্যোগের মাধ্যমে সমাজ ও রাষ্ট্র থেকে দুর্নীতি মুলোৎপাটন করা হবে।’

আওয়ামী লীগের সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের প্রধানমন্ত্রী বলেন, ‘যে সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই, সেগুলোতে পর্যায়ক্রমে শহীদ মিনার স্থাপন করার উদ্যোগ গ্রহণ করা হবে।’

কেএসএইচ
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহবান করা হয়েছে। আগামী ৯ নভেম্বর (সোমাবার) বিকেল সাড়ে তিনটায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন অনুষ্ঠিত হবে।
চলতি ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন এবং আগামী ৩১ আগস্ট ও এক সেপ্টেম্বর ব্যতীত প্রতিদিন বিকেল তিনটা এ অধিবেশন বসবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের চলমান জ্বালানি সংকটের ‘যৌক্তিক সমাধান’ খুঁজতে জাতীয় স্বার্থে যৌথভাবে কাজ করার লক্ষ্যে ১০ সদস্যের একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন।
পাস হওয়া ২৪টিসহ চলতি অধিবেশনে এ পর্যন্ত ৯১টি বিল পাস হয়েছে বলে জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এগুলোর মধ্যে আজ সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জন নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে, বর্ডার গার্ড...
বাংলাদেশের দ্রুত বর্ধনশীল পর্যটন ও আতিথেয়তা (হোটেল-রিসোর্ট) খাতে প্রাথমিকভাবে বিশাল ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৪ হাজার কোটিরও বেশি টাকা) বিনিয়োগের নীতিগত ঘোষণা দিয়েছেন জাপানি...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এক সারপ্রাইজ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি...
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে অনৈতিক কাজে জড়িয়ে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি প্রবাসীর বিষয়ে এবার ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার কাছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর