অবৈধ হাসপাতাল বন্ধে সহায়তা করুন, ডিসিদের সামন্ত লাল

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০৭:১৩ পিএম

দেশব্যাপী যত্রতত্র গজিয়ে ওঠা অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে চলমান অভিযানে সহায়তা করতে জেলা প্রশাসকদের সহায়তা চেয়েছেন দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের সঙ্গে জেলা প্রশাসক সম্মেলনে এক অধিবেশনে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

সামন্ত লাল সেন বলেন, অবৈধ হাসপাতাল, ক্লিনিকের বিরুদ্ধে যে অভিযান শুরু করেছি; সেই টিমকে ডিসিরা যেনো সহায়তা করেন সেই নির্দেশনা দিয়েছি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল কম থাকায় এই সহায়তা চাওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, অবৈধ চিকিৎসাকেন্দ্র উচ্ছেদ করতে সারা বছরজুড়েই অভিযান চলবে।

গত সপ্তাহেই স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, এক মাসে সারা দেশে অভিযান চালিয়ে এক হাজার ২২৭টি অবৈধ হাসপাতাল, ক্লিনিক, ডায়গনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে।

ডিসি সম্মেলনে ওঠে জেলার হাসপাতালগুলোতে বেড় সংখ্যা বাড়ানোর বিষয়টি। মন্ত্রী বলেন, চাইলেই জেলা পর্যায়ের বেডের সংখ্যা বাড়ানো যায় না। তবে পর্যায়ক্রমে বাড়ানো হবে।

এদিকে এক প্রশ্নের জবাবে সামন্ত লাল সেন বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আগামী সপ্তাহে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসবে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আরবি
বিচ্ছিন্নভাবে নয়, সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, টেকসই...
দেশের স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে সরকার বদ্ধপরিকর জানিয়ে এই খাতে নিয়োজিত সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার এম...
স্বাস্থ্য খাতে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম সহ্য করা হবে না হুঁশিয়ারি দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুত করা হবে।...
দেশে কম আয়ের মানুষ এবং কিশোর-কিশোরীদের (টিনএজার) মধ্যে মাদকাসক্তির প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর