গণহত্যার স্বীকৃতি নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী 

আপডেট : ১০ মার্চ ২০২৪, ০৭:১৫ পিএম

বিভিন্ন মন্ত্রণালয়ের মিলে উদ্যোগ নেওয়া এবং কাজের মধ্যে সমন্বয় আনা হলে একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করা সম্ভব বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘আমাদের এখানে এটি স্বীকৃতি না পাওয়ার অন্যতম কারণ হচ্ছে যারা মুক্তিযুদ্ধ চায়নি, সেই অপশক্তিকে নিয়ে রাজনীতি করা এবং যারা স্বাধীনতা চায়নি, বরং পাকিস্তানিদের পক্ষ অবলম্বনকারী জামায়াতে ইসলামীকে নিয়ে বিএনপির রাজনীতি করা।’

রোববার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত (ডিক্যাব) আয়োজিত ‘জেনোসাইড ইন বাংলাদেশ: সিকিং রিকগনিশন অ্যান্ড রিপারেশন’ শীর্ষক সেমিনারে একথা বলেন হাছান মাহমুদ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, গণহত্যার স্বীকৃতির জন্য সুষ্ঠু সমন্বয় দরকার। এজন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মধ্যে সমন্বয় দরকার। আমি মন্ত্রণালয়ে কথা বলবো এটি নিয়ে কী করা যায়।’

তবে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে পর্যাপ্ত ডকুমেন্টেশন না থাকা এবং মুক্তিযোদ্ধারা কমে আসায় এই কাজ দ্রুত শুরু করার প্রয়োজনীয় তুলে ধরেন তিনি।

তখন একটি নিরস্ত্র জাতিকে একটি ভাষণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সশস্ত্র জাতিতে পরিণত করেন বলে মন্তব্য করেন হাছান মাহমুদ।

বলেন, যেহেতু ৫২ বছর আগের ঘটনা, সেজন্য সুষ্ঠু ডকুমেন্টেশন করা অত্যন্ত জরুরি। ভিসুয়াল ডকুমেন্টেশন আমাদের বেশি নেই এবং মুক্তিযোদ্ধারা দিন দিন মারা যাওয়ায় তাদের সংখ্যা যেভাবে কমে যাচ্ছে, তাতে এই ডকুমেন্টেশন করতেই হবে আমাদের।

১৯৭১ সালে স্বাধীনতাকামী বাঙালিদের ওপর নির্বিচার গণহত্যা চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। ২৫ মার্চ রাত থেকে শুরু হওয়া গণহত্যায় শহিদ হন ৩০ লাখ নিরীহ মানুষ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রুয়ান্ডা, ভিয়েতনাম, কম্বোডিয়াসহ আরও অনেক দেশের জেনোসাইড স্বীকৃতি পেয়েছে। সেসব দেশে ৩০ লাখ নয়, তিন-চার লাখ মানুষ মারা গেছে।

এদিকে বাংলাদেশে ২৩ বছরের শোষণের ক্ষতিপূরণের বিষয় নিয়েও কথা বলেন তিনি। হাছান মাহমুদ বলেন, স্বাধীনতা অর্জনের পর বেশ কিছুদিন আমরা ক্ষতিপূরণের কথা বলেছিলাম। পরে এটি হারিয়ে গেছে।

‘বাংলাদেশের জেনোসাইডের স্বীকৃতি আদায়ের পাশাপাশি পাকিস্তানিরা যে আমাদের ২৩ বছর শোষণ করেছে সেটি নিয়েও আমাদের কথা বলা দরকার,’ যোগ করেন তিনি।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কৌশল করে বিএনপিকে বাইরে রাখা হয়েছিলো, দলটির নেতাদের এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। বলেছেন, নিজেদের কৌশলেই ভোটের মাঠের বাইরে চলে গেছে বিএনপি।

হাছান মাহমুদ বলেন, মির্জা আব্বাস বলেছেন যে, নির্বাচন থেকে কৌশল করে তাদের বাইরে রাখা হয়েছে। আসলে আপনারাই বেশি কৌশল করতে গিয়ে নির্বাচন থেকে বেরিয়ে গেছেন।

‘তাদের (বিএনপি) নেতাদের কথায় বোঝা যাচ্ছে যে, উনারা এতোদিনে উপলব্ধি করেছেন যে, নির্বাচনে না গিয়ে তারা ভুল করেছেন,’ যোগ করেন তিনি। 

আরবি
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে ২৮৯ জনে পৌঁছেছে। তবে ক্ষতিগ্রস্তদের মধ্যে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড....
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী নেপালকে যে কোনো ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা।
শ্রম খাতে সহযোগিতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির বিষয়ে কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
২০২৪ সালে স্বৈরাচারবিরোধী জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নির্বিচারে ছাত্র-জনতা গণহত্যার বিচার এবার চূড়ান্ত পর্বের দ্বারপ্রান্তে! ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং শীর্ষ সাত...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর