পার্টি নয়, ইফতার বিলিয়ে দিতে বললেন প্রধানমন্ত্রী

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৩:০৯ পিএম

কোনো পার্টি না করে সাধারণ মানুষের মাঝে ইফতার বিলিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সবকিছুর মূল্য বৃদ্ধি হয়েছে। আর মূল্যস্ফীতি হয়েছে আন্তর্জাতিক কারণে। কোনো ইফতার পার্টি নয় বরং সাধারণ মানুষের মাঝে ইফতার বিলি করুন।

দলের নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অন্যরা শুধু সমালোচনায় ব্যস্ত। আওয়ামী লীগকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত থাকে তারা।

‘বিএনপি ডাল ভাতের ওয়াদা করে ব্যর্থ হয়েছে। কিন্তু আওয়ামী লীগ সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে,’ যোগ করে দলীয় প্রধান।

তিনি বলেন, বিএনপির আমলে সারের দাবি করায় ১৮ জন কৃষককে হত্যা করা হয়েছিলো। রমজান মাসে ৫৭ জন শ্রমিককেও হত্যা করা হয়েছিলো বিএনপি আমলেই।

আর ডিজিটাল বাংলাদেশসহ এতো উন্নয়নের পরও আওয়ামী লীগের অপরাধ কি, প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বিএনপি কোন সাহসে তত্ত্বাবধায়ক সরকার চায়? কীসের আশায় চায়? বাংলাদেশকে আবার অন্ধকারের দিকে ঠেলে দিতে চায় বিএনপি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তির জন্যই জন্মগ্রহণ করেছিলেন বলে মন্তব্য করেন শেখ হাসিনা। বলেন, তিনি শিশুদের ভালোবাসতেন। শিশুদের কাল থেকেই মানুষের কল্যাণে কাজ করতেন।

বঙ্গবন্ধুর উদারতার কথা তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি বলেন, ছোটকাল থেকেই বঙ্গবন্ধু অন্যের জন্য সব বিলিয়ে দিতেন। বাঙালি জাতিকে তিনি নিজের চেয়ে বেশি বিশ্বাস করতেন। এ দেশের মানুষের উপর তার অগাধ বিশ্বাস ছিলো।

তিনি বলেন, পরিবার হারানোর বেদনা বুকে ধারণ করে সাধারণ মানুষের ভালোবাসাই তার শক্তি হয়েছে দেশ গড়ার অভিযাত্রায়।

বারবার ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করায় বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শেখ হাসিনা। বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট দেশে পরিণত হবে। 

রমজান শুরুর সময় দুই মার্চ ধরে ঢাকার সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। সূচি অনুযায়ী, দুই মার্চ প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোররাত পাঁচটা চার মিনিট ও ইফতারের সময় সন্ধ্যা...
দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা নাশকতা চালাচ্ছে উল্লেখ করে তাদেরকে শক্ত হাতে দমন করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে।
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ পুনর্গঠনের ঐতিহাসিক শুভক্ষণে বঙ্গভবনে আলেম-ওলামাদের সঙ্গে এক রাজকীয় ও আন্তরিক বৈঠকে মিলিত হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর