‘সিন্ডিকেট নিয়ন্ত্রণে’ চাল আমদানির অনুমতি

আপডেট : ২১ মার্চ ২০২৪, ১১:১৬ পিএম

বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে বেসরকারিভাবে ৮৩ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্য সচিব মো: ইসমাইল হোসেন।

বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বলেন, ৮৩ হাজার টনের মধ্যে সিদ্ধ চাল ৪৯ হাজার ও আতপ চাল ৩৪ হাজার টন।

প্রথম পর্যায়ে ৩০টি প্রতিষ্ঠানকে আমদানির অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়ে খাদ্য সচিব বলেন, আরো কয়েকটি প্রতিষ্ঠানকেও এমন অনুমোদন দেয়া হবে।

তিনি জানান, বাংলাদেশের প্রতিদিন চালের চাহিদা এক লাখ মেট্রিক টন। মূলত বাজার সিন্ডিকেটকে নিয়ন্ত্রণের জন্য চাল আমদানির কৌশল নেওয়া হয়েছে।

৩০টি প্রতিষ্ঠানকে হঠাৎ করে চাল আমদানির অনুমোদন দেবার কারণ সম্পর্কে ইসমাইল হোসেন বলেন, আমনের মৌসুম শেষ এবং বোরো চাষ শুরু হবে।

‘মাঝে এক থেকে দেড় মাসের একটি গ্যাপে চালের দাম বাড়ানোর পাঁয়তারা হতে পারে। তাই আমদানির অনুমোদন,’ যোগ করেন খাদ্য সচিব।

চাল আমদানির বিষয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান হোছাইনীর সই করা বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, অনুমোদন পাওয়া আমদানি কারকদের ২৫ এপ্রিলের মধ্যের চাল দেশে বাজারজাত করতে হবে। আমদানি করা চাল পুনরায় প্যাকেটজাত না করে বিক্রি করতে হবে আমদানি করা বস্তাতেই। 

চাল আমদানির শর্তে বলা হয়েছে, আমদানি করা চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাত করার তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে জানাতে হবে। এছাড়া বরাদ্দের অতিরিক্ত আইপি (ইমপোর্ট পারমিট) জারি করা যাবে না।

এবার আমনের ভরা মৌসুমেও দেশের বাজারে চালের দাম বাড়তি। সাধারণত এ সময়ে চালের দাম কমলেও এবার বেড়েছে। দেশজুড়ে অভিযানে নেমে সরকারি সংস্থা ও প্রশাসন চাল মজুদের দায়ে বিভিন্ন চাল ও মিল মালিকসহ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানাও করেছে।

আরবি
অন্তর্বর্তী সরকার চারটি অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে খসড়াগুলোর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেশের সব ভবন ও নির্মাণ কাজের অনুমোদনের জন্য...
সরকার ‘জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫’ অনুমোদন করেছে। নীতিমালাটি দেশের পরিবহন, সরবরাহ ও বাণিজ্য ব্যবস্থাকে আধুনিক, দক্ষ ও টেকসই করার লক্ষ্যে প্রণীত হয়েছে।
‘জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর