বাঁধের ফাটলে শত শত হেক্টরের ধান তলিয়ে যাওয়ার শঙ্কা

আপডেট : ২১ মার্চ ২০২৪, ১১:১৮ এএম

হবিগঞ্জের আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গাগানী পয়েন্টের বেড়িবাঁধের ফাটল দেখা দেয়ায় পাঁচশ’ হেক্টর বোরো ধানের জমি পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঝুঁকিতে পড়েছে আরও চার ইউনিয়নের কৃষি জমি। বাঁধ ভেঙে অকাল বন্যায় ফসলহানির আশঙ্কায় দিন কাটাচ্ছেন কৃষকরা।

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পিরিজপুর গ্রামের মানুষের চোখে এখন ঘুম নেই। কারণ কালনী কুশিয়ারা নদীর গাগানী পয়েন্টের বেড়ি বাঁধে ফাটল দেখা দিয়েছে, যেকোনো সময় বাঁধ ভেঙে তলিয়ে যেতে পারে পাঁচশ’ হেক্টর বোরো ধানের জমি।

শুধু পিরিজপুর নয়, এই বাঁধ ভেঙে গেলে হুমকিতে পড়বে আরও অন্তত চারটি ইউনিয়নের কৃষি জমি। অকাল বন্যায় ফসলহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় এখনই বাঁধ রক্ষার ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছেন এলাকাবাসী।

অবশ্য কুশিয়ারা নদীর গাগানি পয়েন্টে বাঁধের ফাটল নজরে আসার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

হবিগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বলেছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা নেয়ারও আশ্বাস দিয়েছেন নির্বাহী প্রকৌশলী।

তবে বর্ষার আগেই বাঁধ রক্ষার ব্যবস্থা না নিলে শত শত হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কায় দিন পার করছেন পিরিজপুরের কৃষকরা।

 

একাত্তর/আরএ
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
রাজধানী ঢাকা থেকে অপহৃত হওয়ার চার দিন পর হবিগঞ্জের মাধবপুর এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
সুনামগঞ্জ ও কিশোরগঞ্জসহ দেশের হাওর অঞ্চলের কৃষকদের ওপর নেমে এসেছে প্রকৃতির নির্মম পরিহাস। বছরের একমাত্র সম্বল বোরো ফসল চোখের সামনে তলিয়ে যেতে দেখে দিশেহারা হাজারো কৃষক পরিবার। আগাম অতিবৃষ্টি, উজান...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর