বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০৪:০৩ পিএম

আটলান্টিক কাউন্সিলের প্রতিবেদনে গত ২২ বছর ধরে বাংলাদেশের রাজনীতির যে অবনতির কথা বলা হয়েছে, তা দুঃখজনক বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

মঙ্গলবার সকালে গুলশানের একটি হোটেলে এসডিজি লক্ষ্য অর্জনে ‘প্রসপারিটি অ্যান্ড গুড গভর্নেন্স’ বিষয়ক এক আলোচনা সভায় একথা বলেন তিনি।

আলোচনায় বক্তারা মত দেন যে, বাংলাদেশে প্রতিযোগিতামূলক রাজনীতির অভাবে অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে।

আটলান্টিক কাউন্সিলের প্রতিবেদনে রাজনৈতিক, অর্থনৈতিক আইনি ব্যবস্থা বিবেচনায় নিয়ে ১৬৪টি দেশের মধ্যে বাংলাদেশ ১৪১তম স্থানে রয়েছে।

অনুষ্ঠানে পিটার হাস বলেন, প্রত্যেক দেশ দুর্নীতির মতো বিষয় এবং অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার সুরক্ষার লড়াই করছে। মূল বিষয় সমস্যা এড়িয়ে যাওয়া নয়, সক্রিয়ভাবে স্বীকার ও মোকাবেলা করা।

‘আশা করি বাংলাদেশ সম্প্রসারিত স্বাধীনতার মাধ্যমে পরিপূর্ণ সম্ভাবনা কাজে লাগিয়ে পরবর্তী এশিয়ান টাইগার হতে পারবে,’ যোগ করেন তিনি।

আটলান্টিক কাউন্সিলের প্রতিবেদনে বলা হয়েছে, স্বাধীনতার সূচকে বাংলাদেশের অবস্থান অধিকাংশ ক্ষেত্রেই স্বাধীনতা বঞ্চিত। অন্যদিকে সমৃদ্ধির সূচকে বাংলাদেশের অবস্থান ৯৯ তম।

প্রতিবেদনটিতে আরো বলা হয়, রাজনৈতিক অর্থনৈতিক এবং আইনি স্বাধীনতা বিদেশি বিনিয়োগ আকর্ষণের মূল অনুষঙ্গ।

বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সম্মানীয় ফেলে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রতিযোগিতামূলক রাজনীতি না থাকলে প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ে তোলা সম্ভব নয়।

আরবি
সমঝোতা স্মারকে সই করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রোহিঙ্গা সংকটের একমাত্র এবং স্থায়ী টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন, জাতিসংঘে এই দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশ...
ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। গত ৮-১১ জুন অনুষ্ঠিত চার দিনব্যাপী...
ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। গেলো ৮ থেকে ১১ জুন পর্যন্ত...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর