বিশ্বে বাংলাদেশের গুরুত্ব বাড়ছে কেন

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৫:৪১ পিএম

বাংলাদেশ এখন গ্লোবাল সাউথের মুখপাত্র। তাছাড়া অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক কারণে বিশ্বায়নের সাথে ক্রমাগত সংযুক্তি বিশ্বের পরাশক্তিগুলোর কাছে বাংলাদেশকে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলেছে।

তাই ভারত, চীন, যুক্তরাষ্ট্র বা ইউরোপের দেশগুলো বাংলাদেশের প্রতি দৃষ্টি দিচ্ছে। বিষয়টিকে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য বলেই মনে করছেন কূটনীতিকরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল হয়েছে। তবে আগামী ২৪ এপ্রিল থাইল্যান্ড সফরে যাচ্ছেন তিনি। মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে সফর বাতিল না হলে টানা দশ দিনে তিন দেশ সফরে থাকতেন প্রধানমন্ত্রী। যদিও দেশগুলো এখনো চায় বাংলাদেশের সরকারপ্রধান সফর বাতিল না করুন।

এর পরপরই পাইপ লাইনে রয়েছে ভারত, চীন, জাপান এবং কোরিয়া। পরাশক্তি থেকে শুরু করে উদীয়মান অর্থনীতির দেশগুলো চাইছে বাংলাদেশকে তাদের পাশে। কারণ হিসাবে কূটনীতিকরা বলছেন, প্রতি এক দশকে বাংলাদেশ এক শতাংশ করে প্রবৃদ্ধি অর্জন করেছে। তাছাড়া অর্থনৈতিক অগ্রগতির কারণে বাংলাদেশ পুরোপুরিভাবে বিশ্বায়নের সাথে এখন সম্পৃক্ত।

সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলেন, যেহেতু বাণিজ্যিক জাতি হিসেবে আস্তে আস্তে আবির্ভূত হচ্ছি আমাদের যোগাযোগটা অন্যের সাথে বাড়ছে। ফলে, আমরা যখন অন্যের সঙ্গে সংযুক্ত হই অন্যদের আকর্ষণ তৈরি হয়। কৌতূহল হয়-এরা কারা, কী করছে। এই যে ক্রমাগত সংযুক্তি বিশ্বায়ন প্রক্রিয়ার সাথে সেখানে বাংলাদেশের ভূমিকা আছে বলে মনে করি।

বাংলাদেশের সকলের সাথে বন্ধুত্ত্বের পররাষ্ট্র নীতিও এই বিশ্বের আগ্রহের কারন বলে মনে করছেন কূটনীতিকরা।

সাবেক কূটনীতিক শমসের মবিন চৌধুরী বলেন, অন্য দেশ যেমন চাইছে চীন তাদের সাহায্য করুক, ভারত তাদের সাহায্য করুক। এখানে হয়েছে উল্টোটা। আমাদের সবাই খুঁজে বেড়াছে। বলছে, আসেন, আমাদের সঙ্গে সম্পর্ক করেন। এটা বাংলাদেশের জন্য কূটনৈতিক এবং রাষ্ট্র হিসাবে বিরাট অর্জন।

সাবেক কূটনীতিক হুমায়ুন কবির আরও বলেন, একিদিকে জীন একদিকে ভারত আরেকদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার আসিয়ান দেশগুলো। এরা কিন্তু বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য অর্থনৈতিক অংশীদার হবে। এই প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি, ইউরোপীয় ইউনিয়ন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন যারা সনাতনী অর্থনীতির নেতৃত্ব দিয়েছে তারা এখন এই অঞ্চলের প্রতি আকৃষ্ট হয়েছে।    

গেল এক দশকে এসডিজি, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, নারীর ক্ষমতায়নের মতো বিষয়গুলোতে বাংলাদেশের সাফল্য এই আগ্রহের অন্যতম কারণ।

 

 

কেএসএইচ
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন...
ভোররাতের শান্ত আমেজ ভেঙে হঠাৎই হালকা ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ এর চারপাশের এলাকা। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ মাটির কম্পনে ঘুম ভেঙে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ভবনের...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর