‘মার্কিন মানবাধিকার প্রতিবেদনে তথ্যের অসংগতি রয়েছে’

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০৯:২৮ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত মানবাধিকার পরিস্থিতি প্রতিবেদন ২০২৩ এ তথ্যের অসংগতি আছে বলে মনে করে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বলছে, ‘ভুল তথ্যের ভিত্তিতে’ ওই প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং সেখানে সরকারের ভালো কাজের কোনো স্বীকৃতি দেওয়া হয়নি।

সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রকাশ করা ‘২০২৩ কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস’ শীর্ষক প্রতিবেদন নিয়ে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এসব কথা বলা হয়।

যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে ২০২৩ সালেও ‘বড় কোনো পরিবর্তন’ দেখা যায়নি।

দেশভিত্তিক মানবাধিকার চর্চা বিষয়ে বাংলাদেশ প্রসঙ্গে বলা হয়, গত বছর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর মধ্যে বিচারবহির্ভূত হত্যাসহ নির্বিচারে বেআইনি হত্যার ঘটনা, গুম, সরকারের নির্যাতন বা নিষ্ঠুর, অমানবিক ও অসম্মানজনক আচরণ, কারাগারের কঠিন ও জীবনের জন্য হুমকির পরিবেশ, নির্বিচারে গ্রেপ্তার-আটক, বিচার বিভাগের স্বাধীনতায় গুরুতর সমস্যা, অন্য দেশে থাকা ব্যক্তিদের ওপর দমন-পীড়নের বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে।

বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি অভিযোগ দায়েরের জন্য সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে ‘ব্যবহার করেছে’ বলেও মন্তব্য করা হয় প্রতিবেদনে।

মার্কিন এই প্রতিবেদনের বিষয়ে সরকারের অবস্থান তুলে বিকেলে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।

তিনি বলেন, সবিস্তারে প্রতিবেদনটি পড়লে এটা স্পষ্ট হবে যে, বিবৃত বা কথিত পৃথক ঘটনাগুলোকে বিস্তৃত ও সাধারণীকৃত অনুমানের জন্য ব্যবহার করা হয়েছে। এটি আরও প্রতীয়মান হয় যে, স্থানীয় ও আন্তর্জাতিক এনজিওর ধারণা এবং প্রমাণহীন অভিযোগের উপর নির্ভর করেছে প্রতিবেদনটি, যার মধ্যে আছে বেনামি উৎসও; যাদের (এনজিওগুলোর) অনেকে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তাপুষ্ট বা এর সঙ্গে সম্পর্কিত।

খালেদা জিয়ার প্রসঙ্গে সেহেলী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি, নির্বাহী আদেশে যার সাজা স্থগিত রয়েছে এবং নিশ্চিতভাবে তিনি কোনো ধরনের গৃহবন্দি নন।

তিনি বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনী কিছু ক্ষেত্রে অতিরিক্ত বলপ্রয়োগ করেছে বলে প্রতিবেদনে অভিযোগ করা হলেও বিএনপি এবং এর রাজনৈতিক মিত্রদের সহিংসতা ও ভাঙচুরের বিষয় তুলে ধরতে তা ব্যর্থ হয়েছে, যা অনেক ক্ষেত্রে সাধারণ মানুষের জীবনযাত্রাকে বাধাগ্রস্ত করেছে এবং সরকারি ও বেসরকারি সম্পদের ক্ষতি করেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে মানবাধিকার ও শ্রমিক অধিকারের বিষয়ে ধারাবাহিক সংলাপ স্বত্বেও বারবার তুলে ধরা অভিযোগ প্রতিবেদনে আবারও এসেছে জানিয়ে একে ‘দুঃখজনক’ বলেন সেহেলী।

রোহিঙ্গাদেরকে ‘শরণার্থী বা রাষ্ট্রহীন ব্যক্তি’ অভিহিত করার মাধ্যমে মিয়ানমারের নাগরিক হিসাবে তাদের আইনি অধিকারকে যুক্তরাষ্ট্র ‘খাটো’ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

সেহেলী আরও বলেন, পুরো প্রতিবেদন আমলে নিচ্ছে বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যাবলি, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করার প্রতীক্ষায় আছে।

 

কেএসএইচ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলামের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচ বাংলাদে‌শির মৃত্যুর খবর জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 
রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা নিয়ে মিয়ানমারের সাম্প্রতিক বিভ্রান্তিকর ও ত্রুটিপূর্ণ বিবৃতির বিরুদ্ধে আনুষ্ঠানিক উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ
সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘সবার আগে বাংলাদেশ’ নীতিই দেশের বৈদেশিক সম্পর্ক পরিচালনার মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর