পরিবেশ সংরক্ষণের বিষয়গুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০১:৪৭ পিএম

পাঠ্যপুস্তকে পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্রের বিষয়গুলো যুক্ত করা হচ্ছে। এ নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

তিনি বলেছেন, পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক শতভাগ বর্জন করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা ঠিক করতে না পারলে দুর্যোগ মোকাবেলা দিন দিন আরও কঠিন হয়ে উঠবে।

রাজধানীতে প্রতিদিন ১৭৫ কোটি তরল বর্জ্য বর্জ্য উৎপাদন হয়। যেখানে বর্জ্য ব্যবস্থাপনার আওতায় আছে মাত্র ৩৫ কোটি লিটার। বাকি সবই চলে যাচ্ছে খাল, বিল, নদ-নদী, জলাশয় ও কৃষিজমিতে। দিনকে দিন যা পরিবেশের জন্য বিপর্যয় ডেকে আনছে।

উত্তরের প্রধান বর্জ্য ব্যবস্থাপক ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান জানান, দ্রুত বর্জ্য থেকে বায়ো গ্যাস উৎপাদন শুরু হবে। এতে পরিবেশ কিছুটা হলেও সুরক্ষিত হবে।

তবে, বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃতপক্ষে কী পরিমাণ বর্জ্য সংগ্রহ হচ্ছে তার সঠিক হিসেব দরকার। রাজধানীতে বাসাবাড়ির বর্জ্য থেকে গ্যাস উৎপাদন কোনোভাবেই সম্ভব না।

পরিবেশ বন ও জলবায়ু বিষয়কমন্ত্রী বলেন, বর্জ্য ব্যবস্থাপনার সাথে, শব্দ আর বায়ু দূষণ মোকাবেলাও বড় চ্যালেঞ্জ। তবে নাগরিকদের সচেতন করতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের পাঠ্য বইয়ে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়গুলো যুক্ত করা হবে।

মন্ত্রী বলেন, আমরা এরইমধ্যে উদ্যোগ নিয়েছি। শুরুতে তৃতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন নিয়ে শেখাবো।

প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে হলে সরকারের সাথে মানুষকেও এগিয়ে আসতে হবে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘সরকার এককভাবে কিছু করতে পারবে না, সবাইকে নিয়ে কাজ করতে হবে।’

নির্বাচনের আগে যারা বর্জ্য ব্যবস্থাপনার প্রতিশ্রুতি দিয়েছিলেন এমন ৪৬ জন সংসদ সদস্যকে নিয়ে সংসদে একটি ককাস গঠনের আহ্বানও জানান মন্ত্রী।

 

একাত্তর/আরএ
পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রতিটি নাগরিককে সম্পৃক্ত করে সারাদেশে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন...
পরিবেশ সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ (৫ জুন) পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬।
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
নেপাল থেকে বাংলাদেশে জলবিদ্যুৎ আমদানির সক্ষমতা আরও বৃদ্ধির বিষয়ে ভারতের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি জানান, নেপাল...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর