ভারতের লাইন দিয়ে দেশে আসবে নেপালের বিদ্যুৎ: পরিবেশমন্ত্রী

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পিএম

নেপাল থেকে বাংলাদেশে জলবিদ্যুৎ আমদানির সক্ষমতা আরও বৃদ্ধির বিষয়ে ভারতের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি জানান, নেপাল আরও বেশি বিদ্যুৎ দিতে আগ্রহী এবং সেই বিদ্যুৎ ভারতের সঞ্চালন লাইন হয়েই বাংলাদেশে আসবে।

বুধবার (৮ এপ্রিল) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, ভারত নবায়নযোগ্য জ্বালানি খাতে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। বিশেষ করে কার্বন ট্রেডিং সিস্টেমে তাদের অগ্রগতি চোখে পড়ার মতো। তবে বাংলাদেশ এই খাতে এখনও কোনো সুনির্দিষ্ট ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারেনি। এ বিষয়ে বিস্তারিত অভিজ্ঞতা অর্জনের জন্য বাংলাদেশের একটি প্রতিনিধি দলকে ভারতে আমন্ত্রণ জানিয়েছে তারা।

বৈঠকে বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষা নিয়েও আলোচনা হয়। মন্ত্রী জানান, বাংলাদেশ বর্তমানে 'ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স'-এর সঙ্গে যুক্ত থাকলেও এখনও আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করেনি। ভারত বাংলাদেশকে এই সংস্থার পূর্ণ সদস্য হওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছে।

সাক্ষাৎকালে দুই দেশের প্রতিনিধিরা দ্বিপাক্ষিক পরিবেশগত সহযোগিতা এবং জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

একাত্তর/এসি
বাংলাদেশ ও চীন জলবিদ্যুৎ, পূর্বাভাস, বন্যা প্রতিরোধ ও দুর্যোগ হ্রাস, নদী খনন, পানি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনা, পানি সম্পদ উন্নয়ন এবং সংশ্লিষ্ট প্রযুক্তি বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে...
নেপালের জলবিদ্যুতের সম্ভাবনা কাজে লাগাতে  ভারত, নেপাল ও ভুটানের অংশগ্রহণে বাংলাদেশ একটি অর্থনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
পাঠ্যপুস্তকে পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্রের বিষয়গুলো যুক্ত করা হচ্ছে। এ নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, বেসরকারি খাত সাধারণত জলবায়ু অভিযোজন অর্থায়নে আগ্রহী নয়। এ লক্ষ্যে তাদের প্রণোদনা দেওয়া দরকার, অভিযোজন কার্যক্রমে বিনিয়োগ করতে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর