৫২ বছরে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড যশোরে

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০৫:৪৩ পিএম

দেশের ইতিহাসে গত ৫২ বছরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মঙ্গলবার। এদিন যশোরে পারদ উঠেছে ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান একাত্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আজকেই দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে।

এর আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ১৯৭২ সালে ১৮ মে। সেদিন রাজশাহীতে তাপমাত্রা ছিলো ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এরপর ১৯৯৫ সালে চুয়াডাঙ্গাতে সর্বোচ্চ দুই দফায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩ দশমিক ৫ এবং ৪৩ ডিগ্রি সেলসিয়াস। ২০১৪ সালে জেলাটিতে তাপমাত্রার পারদ ওঠে ৪৩ দশমিক ২ ডিগ্রিতে।  

তবে এবার গরমের শুরু থেকেই চুয়াডাঙ্গাতে তাপমাত্রা চড়তে থাকে। সোমবার ওঠে ৪৩ ডিগ্রি। মঙ্গলবার দুপুরে পৌঁছয় ৪৩ দশমিক ৭ ডিগ্রিতে।  

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে সবচেয়ে দীর্ঘ সময়ের অতি তীব্র তাপপ্রবাহ। এপ্রিলের শুরু থেকেই রাজশাহী বিভাগ দিয়ে তাপপ্রবাহ শুরু হয়। পরে তা সারাদেশেই ছড়িয়ে পড়ে। কোথাও কোথাও রূপ নেয় অতি তীব্র তাপপ্রবাহে। 

আবহাওয়া অফিস জানিয়েছে, ১৯৪৮ থেকে হিসাব করলে, গত ৭৬ বছরের মধ্যে এবারের দাবদাহের স্থায়িত্ব বেশি। আর এই দাবদাহ বিস্তৃত হয়েছে বিশাল এলাকা নিয়ে।

দীর্ঘসময় ধরে চলা তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। হিট স্ট্রোকে প্রায় প্রতিদিনই মৃত্যুর খবর আসছে।

গরমে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। দেশের বিভিন্ন হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে পানি সংকট।

আরবি
বিগত ২০ বছর ক্রীড়াঙ্গন রাজনীতির দখলে ছিলো উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে। আগে ক্রীড়াঙ্গনে কিছু দেওয়ার জন্য ক্রীড়ামোদিরা...
‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কার্যক্রমের অংশ হিসেবে আজ যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনঃখননের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উন্নয়ন প্রকল্প উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভাসহ পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
উন্নয়ন প্রকল্প উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভাসহ পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর