দক্ষিণপূর্ব এশিয়াজুড়ে বইছে তীব্র তাপপ্রবাহ

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০৪:৩৩ পিএম

দক্ষিণপূর্ব এশিয়াজুড়ে তীব্র তাপপ্রবাহ বইছে। এ ঘটনায় দেশে দেশে স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে স্কুলকলেজ। মিয়ানমারে তাপমাত্রা উঠেছে ইতিহাসের সর্বোচ্চ ৪৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। প্রায় একই অবস্থা ভারত, মালয়েশিয়াসহ আরও বেশ কিছু দেশে। বাংলাদেশেও নতুন রেকর্ড গড়েছে তাপমাত্রা।

তীব্র তাপদাহে স্বস্তিতে নেই ভারতের মানুষ। পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলে আগামী পাঁচ দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। ফলে ভ্যাপসা গরমে অস্বস্তি আরও বৃদ্ধি পেতে পারে। বুধবার পর্যন্ত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, দুই বর্ধমানে তীব্র তাপপ্রবাহের কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে।

এরইমধ্যে দক্ষিণের রাজ্য কেরালায় হিটস্ট্রোকে দুইজনের মৃত্যু হয়েছে। মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড ও কর্ণাটকেও তীব্র দাবদাহ চলছে। 
জারি রয়েছে সতর্কতা।

মিয়ানমারে নতুন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়েছে এপ্রিলের দাবদাহ। দেশটির মধ্যাঞ্চলীয় ম্যাগওয়ে এলাকায় তাপমাত্রা উঠেছে ৪৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা ৫৬ বছরের মধ্যে এপ্রিল মাসের ইতিহাসে সর্বোচ্চ। বাণিজ্যিক শহর ইয়াঙ্গুনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং মান্দালয় শহরে ৪৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

ফিলিপাইনে তাপপ্রবাহজনিত শিক্ষার্থীদের অসুস্থতা বেড়েছে। ফলে, দেশটির সরকারি স্কুল দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে, আগামী কয়েক দিনে ফিলিপাইনের আবহাওয়া পৌঁছাতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, মধ্য ও উত্তরাঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। এই পরিস্থিতিতে নাগরিকদের বাইরে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি রয়েছে। কারণ এরইমধ্যে উত্তরের শহর লাম্পাং-এ তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। তাপপ্রবাহ এই সপ্তাহে অব্যাহত থাকবে।

উত্তর ও মধ্য ভিয়েতনামের বিভিন্ন অংশে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪০ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। বুধবার পর্যন্ত এমন তাপপ্রবাহ থাকবে, বলছে দেশটির আবহাওয়া বিভাগ।

মালয়েশিয়ায় কয়েকদিন ধরে ৩৫ থেকে ৪০ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশটির অন্তত ১৬টি অঞ্চলের জন্য গরম আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। সিঙ্গাপুরেরও এ বছরে ভাঙতে পারে তাপমাত্রার রেকর্ড।

এছাড়া বাংলাদেশে এপ্রিল মাসের শুরু থেকে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। টানা ৩০ দিন ধরে বয়ে যাচ্ছে এই তাপপ্রবাহ। টানা তাপপ্রবাহ বয়ে যাওয়ার ক্ষেত্রে ৭৬ বছরের মধ্যে এটাই সবচেয়ে দীর্ঘ সময়।

হিটস্ট্রোকে গত এক সপ্তাহে সারা দেশে সাতজন মারা গেছেন। এ ছাড়া হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে আরও পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

একাত্তর/আরএ
বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, শক্তিশালী এল নিনোর প্রভাবে সামনের দিনগুলোতে তাপপ্রবাহ, খরা ও দাবানলের পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
কয়েক দশক ধরে ইরান তার বৈদেশিক নীতির মূল ভিত্তি হিসেবে মুসলিম বিশ্বের রক্ষক হওয়ার আখ্যান তৈরি করেছে। তেহরান নিজেকে ধারাবাহিকভাবে এমন একটি রাষ্ট্র হিসেবে উপস্থাপন করেছে, যা ইসলামি দেশগুলোর ওপর...
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি হামলা শুরুর ৪৮ ঘণ্টারও কম সময় আগে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন। আলোচনার মূল বিষয় ছিল এমন এক জটিল ও দূরপাল্লার...
অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় বিভিন্ন অঙ্গরাজ্যে দাবানল, বিদ্যুৎ বিভ্রাট এবং স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর