ইসি ওয়েবসাইট থেকেই ভুয়া এনআইডি সরবরাহ করতো তারা

আপডেট : ০৯ মে ২০২৪, ০৮:০৩ পিএম

নির্বাচন কমিশনের (ইসি) সবচেয়ে স্পর্শকাতর জায়গা, এনআইডি সার্ভারের দায়িত্বে থাকা ডাটা অপারেটর দিতেন ওটিপি নম্বর। আর সেই নম্বর ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ জাল করে আসছিলো একটি চক্র।

এই চক্রের দু’জনকে আটক করেছে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট, সিটিটিসি। নির্বাচন কমিশনের কয়েকজন কর্মকর্তাও জালিয়াতিতে জড়িত বলে জানান সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।

সিটিটিসি সূত্র জানায়, রীতিমতো ফেসবুকে পেইজ খুলে বিজ্ঞাপন দিয়ে চলছিলো জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ও করোনা সনদ বিক্রির বাণিজ্য। ১ থেকে ১০ হাজার টাকায় কেবল জাল সনদ দেয়াই নয়, সেসব সনদ সরকারি ওয়েবসাইটে যুক্ত করে আসল সনদে পরিণত করতো চক্রটি।

জাল সনদ সরকারি ওয়েবসাইটে যুক্ত করার কাজ করতো নির্বাচন কমিশনের ডাটা অপারেটর জামাল। সিটিসিসি জানায়, লিটন নামের একজন কমিশনের সার্ভারে ঢুকতে যে ওটিপি দরকার হতো তা জামালের মাধ্যমে পেতো। বিনিময়ে ওটিপি প্রতি জামালকে দিতে হতো ৩ হাজার টাকা।

সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান জানান, ওটিপি বিক্রি করতে করতে জামালের সাথে লিটনের ঘনিষ্টতা বাড়ে। একপর্যায়ে এসে, জামাল তার ইউজার আইডি আর পাসওয়ার্ড লিটনকে দিয়ে দেয়।

করোনা সার্টিফিকেট ও জন্ম নিবন্ধনও তৈরি করতো সে। সরকারি ওয়েবসাইটের সাথে মিল রেখে নিজেস্ব ওয়েবসাইট তৈরি করে সেখানে থেকে আপ করা হতো অনলাইন কপি।

এই অপরাধে নির্বাচন কমিশন ও জন্ম নিবন্ধন অফিসের বেশ কজন কর্মকর্তার নাম পেয়েছে সিটটিসি। তাদের ধরতে অভিযান চলছে বলেও জানান কাউন্টার টেররিজমের প্রধান।

একাত্তর/আরএ
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর