তথ্য প্রযুক্তির মাধ্যমে স্মার্ট গণমাধ্যম গড়ে তুলতে হবে: স্পিকার

আপডেট : ৩০ মে ২০২৪, ০৮:৫৭ পিএম

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন। আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে গণমাধ্যমকে ‘স্মার্ট গণমাধ্যম’ হিসেবে গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে দৈনিক গণকন্ঠ পত্রিকার ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে স্পিকার এ কথা বলেন।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যম কর্মী ও সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছেন। তার সময়েই বেসরকারি খাতে টেলিভিশনের যাত্রা শুরু হয়েছে এবং বর্তমানে অনলাইন পোর্টালগুলোকে অনুমোদন দেয়া হচ্ছে। সাংবাদিকদের কল্যাণের জন্য জাতীয় সংসদ থেকে ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’ আইন পাস করা হয়েছে। শেখ হাসিনা একজন গণমাধ্যমবান্ধব প্রধানমন্ত্রী। 

শিরীন শারমিন বলেন, সংসদীয় গণতন্ত্রের চর্চায় এবং দেশের সামাজিক- অর্থনৈতিক ও রাজনৈতিক অগ্রযাত্রায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণমাধ্যম কর্মীরা নৈতিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করলে গণমাধ্যম কার্যকর হয়ে ওঠে। স্বাধীন গণমাধ্যমের প্রসারের মাধ্যমেই গণতন্ত্র সুসংহত হয়।

স্পিকার বলেন, সরকারের বস্তুনিষ্ঠ সমালোচনা সরকারকে শক্তিশালী করে। তবে অপপ্রচার বন্ধেও সতর্ক দৃষ্টি দেওয়া উচিত।

তিনি বলেন, সাংবাদিকতার মত চ্যালেঞ্জিং পেশায় যেসকল নারীরা যুক্ত রয়েছেন, তাদের পেশাগত দায়িত্ব পালনে সুযোগ করে দিতে হবে।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এইচ এম ইব্রাহিম, দৈনিক গণকন্ঠ’র সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ নিজাম উদ্দিন বক্তব্য দেন।

কেএসএইচ
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনার মাফিয়া শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে গুম ও ভীতির সংস্কৃতি গড়ে তোলা হয়।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন এক প্রতিনিধিদল।
বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 
চিকিৎসাসংক্রান্ত সফর সংক্ষিপ্ত করে নির্ধারিত সময়ের দুইদিন আগেই ব্যাংকক থেকে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর