বাজেট অধিবেশন শুরু

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৬:৫৭ পিএম

শুরু হলো দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। বুধবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল পাঁচটায় সংসদের বৈঠক শুরু হয়।

সরকারের চলতি মেয়াদের প্রথম বাজেট অধিবেশন এটি। বৃহস্পতিবার ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট উপস্থাপন করা করে হবে জাতীয় সংসদে।

সংসদ অধিবেশন শুরুর আগে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে চলতি অধিবেশনের মেয়াদ, বাজেটের ওপর আলোচনাসহ সার্বিক কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সবাইকে বাজেট অধিবেশনে স্বাগত জানিয়ে বলেন, এটি বর্তমান দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেট পেশ করবেন। বাজেটের ওপর সরকারি ও বিরোধী দলের সদস্যরা আলোচনা করবেন। সবার আলোচনায় এ অধিবেশন প্রাণবন্ত ও কার্যকর হবে।

বৈঠকের শুরুতে স্পিকার সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেন। সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন– ক্যপ্টেন এ বি তাজুল ইসলাম, মো. শাহাব উদ্দিন, শাহরিয়ার আলম, সালমা ইসলাম ও ফরিদা ইয়াসমিন।

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অগ্রবর্তিতার ভিত্তিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা সংসদের বৈঠকের সভাপতিত্ব করেন।

পরে সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তবে ঝিনাইদহ–৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার সম্প্রতি কলকাতায় গিয়ে ‘খুন’ হলেও তার হত্যাকাণ্ডের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হওয়ায় তার বিষয়ে কোনও শোক প্রস্তাব গ্রহণ হয়নি। তার সংসদীয় আসনও শূন্য ঘোষণা হয়নি।

কার্য উপদেষ্টা কমিটির বৈঠক

এর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটি বৈঠকে বসে। কমিটি সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশ নেন।

এছাড়া, বৈঠকে কমিটির সদস্য বিরোধী দলের নেতা জিএম কাদের, আমির হোসেন আমু, আবুল হাসানাত আব্দুল্লাহ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, আনিসুল হক, বিরোধী দলের উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ, আবদুল লতিফ সিদ্দিকী, ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, দীপু মনি, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং এ কে এম রেজাউল করিম তানসেন অংশ নেন। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৈঠকে বিশেষ আমন্ত্রণে যোগ দেন।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্র, শনিবার ও সরকারি ছুটির দিন সংসদের বৈঠক হবে না বলে কমিটি সিদ্ধান্ত নেয়। তবে ২২ জুন ও ২৯ জুন শনিবার সংসদের বৈঠক বসবে।

এছাড়া প্রতিদিন সকাল ১১টা হতে ১টা পর্যন্ত এবং সন্ধ্যা ৭টা থেকে ১০টা পর্যন্ত অধিবেশন চলবে বৈঠকে সিদ্ধান্ত হয়।

এছাড়া আগামী ১৩ জুন অধিবেশন মুলতবি হয়ে ১৯ জুন পুনরায় শুরু হবে। সংসদের কার্যাবলীর পরিমান বিবেচনায় স্পিকার বাজেট অধিবেশনের স্থায়িত্বকাল নির্ধারণ করবেন বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮২টি ও অন্যান্য মন্ত্রীর জন্য এক হাজার ৮৯০টি প্রশ্নসহ মোট এক হাজার ৯৭২টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৫৪টি এবং প্রস্তাব (সাধারণ) বিধি-১৪৭ এ নোটিশ পাওয়া যায় নি। বিধি-১৩১ এ সিদ্ধান্ত প্রস্তাবের সংখ্যা ১২৯টি। বেসরকারি বিলের নোটিশ পাওয়া যায়নি। পাঁচটি সরকারি বিলের মধ্যে কমিটিতে পরীক্ষাধীন তিনটি, পাশের অপেক্ষায় একটি ও সংসদে উত্থাপনের অপেক্ষায় একটি।

কেএসএইচ
২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসা বান্ধব একটি ‘ক্রিয়েটিভ’ বাজেট হিসেবে অভিহিত করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামীকাল সোমবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।
সরকারের নেয়া কার্যক্রম দেশের সব জায়গায় ঠিকঠাকভাবে চলছে কিনা তা দেখভালের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদীয় দলের সভায় সাত মন্ত্রণালয়ের কার্যক্রম মুল‍্যায়ন করে এই নির্দেশ দেন তিনি। 
বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর