সংসদের অধিবেশন সোমবার বিকেল পর্যন্ত মুলতবি

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৯:৫৫ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামীকাল সোমবার (৮ জুন) বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

রোববার (৭ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এ মুলতবি ঘোষণা করেন।

এর আগে এদিন বিকেল তিনটায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে স্পিকারের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। নতুন রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপি সরকার গঠনের পর এটিই সংসদের প্রথম বাজেট অধিবেশন।

সংসদ সূত্রে জানা গেছে, আগামী ১১ জুন (বৃহস্পতিবার) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদের এই অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন করতে পারেন।

এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত সাত মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদের এই গুরুত্বপূর্ণ অধিবেশন আহবান করেন। রাষ্ট্রপতির এই আদেশ জারির পর সংসদ সচিবালয়ের পক্ষ থেকে অধিবেশনটি যথাযথ ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়।

সংসদ সচিবালয় জানায়, মূলত এই অধিবেশনেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ, প্রস্তাবিত বাজেটের ওপর দীর্ঘ আলোচনা এবং তা পাস করার আইনি ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হবে। বাজেটকে কেন্দ্র করে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়েছিলো। রেকর্ড ২৫ কার্যদিবস স্থায়ী হওয়া ওই প্রথম অধিবেশনে মোট ৯৪টি বিল পাস করা হয়, যা সংসদীয় ইতিহাসে অন্যতম একটি বড়ো ঘটনা। দীর্ঘ বিরতির পর রোববার শুরু হওয়া এই দ্বিতীয় তথা বাজেট অধিবেশন কতো কার্যদিবস চলবে, তা সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে নির্ধারিত হবে। 

আরবিএস
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহবান করা হয়েছে। আগামী ৯ নভেম্বর (সোমাবার) বিকেল সাড়ে তিনটায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন অনুষ্ঠিত হবে।
মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব ও দখলের চেষ্টার অভিযোগে সংসদ সদস্য পদ ছাড়ার দলীয় নির্দেশের পরই নাটকীয় গতি পেল ঘটনা প্রবাহ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের...
জনগণের জন্য জ্বালানির মূল্য সহনীয় পর্যায়ে রাখতে যুগোপযোগী ও বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন ও উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত...
গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধীদলের আসনসংখ্যার তুলনায় বেশি সদস্য রাখা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম।
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর