আনন্দোৎসবে দেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহা উদযাপন

আপডেট : ১৬ জুন ২০২৪, ০৩:০৬ পিএম

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় আনন্দোৎসবে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। ইতিমধ্যে ওই জায়গাগুলোতে ঈদের নামাজ ও পশু কোরবানি করা হয়েছে। 

সাতক্ষীরা

সাতক্ষীরার কয়েকটি গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। রোববার সকাল সাড়ে সাতটায় সদর উপজেলার ভাড়–খালি গ্রামের পাঞ্জেগানা মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মাহবুবুর রহমান। 

এছাড়া সাতক্ষীরা সদরের বাউকোলা পূর্বপাড়া জামে মসজিদে ঈদের আরেকটি জামায়াত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মহব্বত আলী। 

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশে ঈদ করা প্রসঙ্গে মাওলানা মাহবুবুর রহমান বলেন, দেশটির সঙ্গে মিল রেখে সারা পৃথিবীতে একই দিনে ঈদ করার বিষয়ে ওআইসির  সিদ্ধান্ত রয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারের প্রতি আহবানও জানান তিনি। 

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চার গ্রামের প্রায় তিন শতাধিক মানুষ ঈদুল আজহা উদযাপন করছেন। জেলার সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের মোমিন টোল ও বাগানপাড়া এলাকায় এবং শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর ও ছিয়াত্তর বিঘি এলাকার তিন শতাধিক পরিবারের সদস্যরা এ ঈদ উদযাপন করছেন। 

রোববার সকালে জামায়াতের সঙ্গে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় এবং পরে পশু কোরবানির মধ্য দিয়ে ওই ৪ গ্রামের মুসুল্লীরা  ঈদুল আজহা উদযাপন করেন।

জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর ও ছিয়াত্তর বিঘি গ্রামের শতাধিক মুসুল্লি স্থানীয় একটি আমবাগানে ঈদ উদযাপন করেছেন। এতে ইমামতি করেন মাওলানা মোজাম্মেল হক। শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার নারী-পুরুষ ঈদ জামায়াতে  অংশ নেন। 

ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. গোলাম মোস্তাফা জানান, অন্যদিকে প্রায় একই সময়ে সদর উপজেলার আরও দুটি গ্রামেও ঈদ উদযাপন করা হয়।

চাঁদপুর

এদিকে চাঁদপুরের হাজীগঞ্জ সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।

রোববার সকাল ৯টায় সাদ্রা হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে ইমামতি করেন সাদ্রা দরবার শরীফের পীরজাদা আরিফুল্লা চৌধুরী।

এছাড়া সকাল সাড়ে ৯টায় আরেকটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ঈমামতি করেন দরবার শরীফের পীরজাদা আল্লামা জাকারিয়া চৌধুরী আল মাদানী। একই সঙ্গে জেলার অন্যান্য গ্রামে এই মতবাদের অনুসারীরা ঈদের নামাজ আদায় ও কোরবানি করছেন। 

পটুয়াখালী

জেলার বদুরপুর দরবার শরীফসহ ২৮ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। রোববার সকাল আটটায় সদর উপজেলার বদুরপুর দরবার শরীফের মসজিদে ঈদের নামাজের ইমামতি করেন খতিব মাওলানা শফিকুল গনি। পরে পশু কোরবানি দেয়া হয়। 

দরবার শরীফের পরিচালক নাজমুস সাদাত জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে ১৯২৮ সাল থেকে এই এলাকার মানুষ একদিন আগে রোজা রাখে এবং ঈদ পালন করে।

এছাড়াও সদর উপজেলার ছোটবিঘাই, গলাচিপা, রাঙ্গাবালী, বাউফল ও কলাপাড়া উপজেলার মোট ২৮ গ্রামের ১০ হাজার মানুষ আজ ঈদুল আযহা উদযাপন করছে। আগাম ঈদ উদযাপনকারীদের সূত্রে জানা যায়, এরা সবাই হানিফি মাজহাব তরিকাভুক্ত।

মৌলভীবাজার

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে উদযাপন করা হয়েছে পবিত্র ঈদুল আজহা

রোববার সকাল সাতটায় মৌলভীবাজারের সার্কিট হাউস এলাকায় ঈদুল আজহার একটি জামাত অনুষ্ঠিত হয়। সকাল সাতটায় অনুষ্ঠিত এ ঈদ জামাতে ইমামতি করেন আব্দুল মাওফিক চৌধুরী। ঈদের নামাজে বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

স্থানীয়রা জানান, দীর্ঘ ১৬ বছর ধরে এখানে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে।

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। 

রোববার সকাল সাড়ে ৯টায় হযরত শাহ সুফী মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসায় ‘জাহাগিরিয়া তরিকার’ অনুসারীরা ঈদের নামাজ আদায় করেন। জামাতের ইমামতি করেন মুফতি মাওলানা শাহাবুদ্দিন। জামাতে অংশ নিতে গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ, পুরান ঢাকা, ডেমরা, সাভার এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, বন্দর , আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলা থেকে মুসল্লিরা অংশ নেন।

নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহ, দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া এবং মোনাজাত শেষে পশু কোরবানি দেয়া হয়।

মাদারীপুর 

মাদারীপুরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করেছেন ২৫ গ্রামের কয়েক হাজার মানুষ। 

রোববার সকাল ৯টায় সদর উপজেলার পাঁচখোলা ইউনিনের চরকালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন চরকালিকাপুর ফরাজী বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা ছিদ্দিকুর রহমান। নামাজ শেষে পশু কোরবানি দেন অনেকেই।

স্থানীয়দের ভাষ্য, সুরেশ্বর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত জান শরীফ শাহ্ সুরেশ্বরীর (রহ.) অনুসারীরা প্রায় দেড়শ’ বছর আগ থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যেও দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছেন। সেই ধারাবাহিকতায় চাঁদ দেখা সাপেক্ষে সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে মাদারীপুর সদর উপজেলার চরকালিকাপুর, মহিষেরচর, পূর্ব পাঁচখোলা, জাজিরা, কাতলা বাহেরচর, চরগোবিন্দপুর, পখিরা, খোয়াজপুর, দৌলতপুর, কালিকাপুর, হোসনাবাদ, রঘুরামপুর, আংগুলকাটা, হাজামবাড়ি, বাহেরচর, কেরানীরবাট, রমজানপুর, কয়ারিয়া, রামারপুল, সাহেবরামপুর, আন্ডারচর, খাসেরহাটসহ জেলার ২৫টি গ্রামের কয়েক হাজার মানুষ ঈদ উৎসব উদযাপন করছেন।

লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে ১০টি গ্রামে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপাসহ ১০টি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লী রোববার ঈদুল আজহা উদযাপন করছেন।

এদিন সকাল আটটায় রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসায় জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ রুহুল আমিন।

এছাড়াও এসব গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি আলাদাভাবে নিজ নিজ ঈদ গাঁ মাঠে ঈদের নামাজ আদায় করেন। পরে পশু কোরবানি করেন। 

স্থানীয়রা জানান, মাওলানা ইসহাক (রাঃ) অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ পবিত্র ভূমি মক্কা ও মদিনার সঙ্গে মিল রেখে ৪৪ বছর ধরে ঈদসহ সব ধর্মীয় উৎসব উদযাপন করে আসছেন।

একাত্তর/এসি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাতদিনের ছুটি শেষে আজ থেকে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজার খুলছে। দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মজীবী মানুষরা নিজ নিজ কর্মস্থলে ফিরছেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও ত্যাগের মহিমায় দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।  বৃহস্পতিবার (২৮ মে) রাজধানী ঢাকাসহ দেশজুড়ে সকালে ঈদের জামাতে মুসল্লিদের অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু...
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির কাঁচা চামড়ার নতুন মূল্য নির্ধারণ, সংরক্ষণ, প্রচার কার্যক্রম জোরদার এবং চামড়া পরিবহন ও ব্যবস্থাপনায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আসন্ন পবিত্র ঈদুল আজহা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য জনসাধারণের প্রতি পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ।  
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর