সেন্টমার্টিনস নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: বিজিবি মহাপরিচালক 

আপডেট : ২৭ জুন ২০২৪, ০৭:২৬ পিএম

কক্সবাজারের সেন্টমার্টিনস নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

বৃহস্পতিবার চট্টগ্রামের বাইতুল ইজ্জতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০১তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

বিজিবি মহাপরিচালক বলেন, যে কোনো মূল্যে দেশের অখণ্ডতা রক্ষা ও সীমান্তে নিরাপত্তায় বিজিবি বদ্ধপরিকর। সেন্টমার্টিনসকে কেন্দ্র করে যতটুকু কানে এসেছে কিংবা অনেকেই বলছে, সেগুলো আসলেই গুজব।

তিনি বলেন, সেন্মার্টিনসকে নিয়ে অপপ্রচার করার চেষ্টা করছে অনেকেই। আমি নিজেও সেখানে গেছি। সেখানে বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করে সাবধান করে এসেছি।

ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে ইনানী থেকে বিকল্প পথে জাহাজ চলছে জানিয়ে বিজিবি মহাপরিচালক বলেন, ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে ইনানী থেকে বিকল্প পথে জাহাজ চলছে। 

তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে সীমান্তে যাতে কোন বাংলাদেশি আক্রান্ত না হয়, সেজন্য দেশটির সরকার ও বিদ্রোহীদের সঙ্গে কথা বলা হয়েছে। 

পাহা‌ড়ের পরিস্থিতি নি‌য়ে আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, পাহাড়ে যৌথ বাহিনীর অপারেশন চলছে। বান্দরবানের থানচি, রুমা এলাকা সম্পূর্ণ নিরাপদ না করা পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান চলবে। 

আরবি
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় পর্যটন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সরকার। পাশাপাশি দ্বীপের মানুষের জন্য করা হচ্ছে বিকল্প জীবিকার ব্যবস্থা।
মনোমুগ্ধকর দ্বীপটির স্ফটিক-স্বচ্ছ নীল জলরাশি, জীবন্ত প্রবাল প্রাচীর, নারকেল গাছের সারি আর সামুদ্রিক জীবনের প্রাচুর্য পর্যটকদের সব সময় কাছে টানলেও, সেখানে ভ্রমণে বিধি-নিষেধ আরোপ করে অন্তর্বর্তী সরকার।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর ভারত সফর নিয়ে কোনো গোপনীয়তা নেই বলে জানিয়েছে বিজিবি।
সেন্ট মার্টিন ভ্রমণে বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না? তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট বিভাগ।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর