জঙ্গি-সন্ত্রাসের উত্থান আর হবে না: র‌্যাব

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০১:৪৫ পিএম

বাংলাদেশে আর জঙ্গি-সন্ত্রাসবাদের উত্থান হবে না বলে আশ্বাস মনে করছেন এলিট ফোর্স র‌্যাবের অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) মহাপরিচালক মো. হারুন-অর-রশিদ।

সোমবার হোলি আর্টিজানে বেকারিতে জঙ্গি হামলায় নিহতদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, অনলাইনের মাধ্যমে জঙ্গিবাদ বেশি মানুষের কাছে ছড়িয়ে পড়ছে এবং তা নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে।

২০১৬ সালের পহেলা জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ ২২ জন নিহত হন। তাদের স্মরণে রাজধানীর গুলশানে নির্মাণ করা হয়েছে দীপ্ত শপথ ভাস্কর্য। সেখানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তারা।

জঙ্গি তৎপরতার কোনো তথ্য এখন নেই উল্লেখ করে র‌্যাব মহাপরিচালক বলেন, পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। শুধু তাই নয়, আমি দাবি করতে চাই যে, বাংলাদেশ বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ। এই ধরনের (জঙ্গি হামলার) কোনো শঙ্কা আমাদের নাই।

তিনি আরও বলেন, 'র‍্যাব সূচনা থেকেই উগ্র মৌলবাদ, উগ্র জঙ্গিবাদ নিয়ে কাজ করে আসছে। আমাদের সারাক্ষণই এই বিষয়গুলোর ওপর নজরদারি রয়েছে।

২০১৬ সালে সন্ত্রাসী হামলার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে র‍্যাবকে তথ্য প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে আধুনিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করার কথা উল্লেখ করেন বাহিনীটির প্রধান।

বলেন, র‍্যাব এখন আধুনিক, দক্ষ ও পেশাদার বাহিনী। আমাদের যে সক্ষমতা রয়েছে, ভবিষ্যতে এ ধরনের কোনো উগ্র মৌলবাদ বা উগ্র জঙ্গিবাদ, সন্ত্রাস কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

এদিকে ডিএমপি কমিশনার জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান। 

আরবি
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
বিদ্যমান এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশ বাহিনীর পূর্ণাঙ্গ আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে...
আগামী দিনে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব) একটি জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
র‍্যাবের মতো সংস্থার বাংলাদেশে প্রয়োজন আছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক আহসান হাবীব পলাশ। র‍্যাব বিলুপ্ত হবে কি না, সেই বিষয়টি সরকারের বিবেচনা ও দায়িত্ব বলেও মন্তব্য করেছেন তিনি।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর