শিশু নিখোঁজের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: পুলিশ

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০৭:৩৫ পিএম

শিশু নিখোজেঁর গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সম্প্রতি ফেসবুকে শিশুদের নিখোঁজ হওয়ার গুজব ছড়ায়। বিশেষ করে চট্টগ্রামে মাদ্রাসা শিক্ষার্থীদের নিখোঁজের দাবি করা হয়। পরে পোস্টগুলো আমলে নিয়ে অনুসন্ধান চালায় পুলিশ। তদন্তে নিখোঁজ দাবি করা বেশিরভাগ শিশুকে পাওয়া গেছে বলে জানায়। পাশাপাশি  সামাজিক যোগাযোগ মাধ্যমের ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইয়ের গ্রুপগুলোও জানায় একই তথ্য। 

সম্প্রতি ফেসবুকে একাধিক পোস্টে শিশু নিখোঁজের দাবি ওঠে। বিশেষ করে চট্টগ্রামে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজের দাবিতে সয়লাব হয় সামাজিক যোগাযোগ মাধ্যম। 

ফেসবুকের ফ্যাক্ট চেকিং গ্রুপ ও পেজগুলো প্রত্যেকটি অভিযোগ যাচাই করে জানিয়েছে, নিখোঁজের দাবি করা এই শিশুদের বেশিরভাগই নিজে থেকে পালিয়ে গেছে। তাদের আবার পাওয়াও গেছে। কিন্তু এরি মধ্যে ভাইরাল হয়েছে তাদের নিখোঁজ সংবাদ। যা ছড়ানো হয়েছে ফেসবুকের কয়েকটি গ্রুপ ও পেজ থেকে।

এএফিপর ফ্যাক্ট চেকার কদরুদ্দীন শিশির বলেন, এর জন্য বিশেষ করে দায়ী হচ্ছে ফেসবুকের অ্যালগরিদম। সোস্যাল মিডিয়ার অ্যালগরিদম এমনভাবে সাজানো যে বিষয়গুলো আমরা দেখি, সেই বিষয়গুলো পরপর আমাদের সামনে আবারও তুলে ধরা হয়। 

তিনি জানান, আমরা ৩০ জনের বেশি মানুষের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন, বেশির ভাগ শিশুই ফিরে এসেছে। তবে হারিয়ে যাওয়া বা ফেরত আসার ঘটনাগুলো এক সপ্তাহ আগের। কিন্তু পরের সপ্তাহে এই বিজ্ঞপ্তিগুলো নতুন করে ভাইরাল হয়েছে। 

পদ্মাসেতু উদ্বোধনের আগেও এমন গুজবে প্রাণ দেন বাড্ডার রেনু বেগম। ফলে এবার শিশু নিখোঁজের গুজব ছড়ানোর পর থেকেই সক্রিয় হয় পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বলছে নিখোঁজ দাবি করা বেশিরভাগ শিশুরই খোঁজ মিলেছে। 

সিএমপি কমিশনার সাইফুল ইসলাম বলেন, ফেসুবকে প্রচার করা এমন চারটি গ্রুপে আমার ডেকেছিলাম। তারা জবাব দিয়েছে। জানিয়েছে, অধিকাংশ শিশু মা-বাবার ওপর রাগ করে বাড়ি থেকে চলে গিয়েছিল। কিন্তু পবিবারের সদস্যরা থানায় না এসে ফেসবুকে এই খবর জানিয়ে দেয়। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশু নিখোঁজের গুজব ছড়ানোদের কয়েকজন এরিমধ্যে পুলিশের কাছে ভুলও স্বীকার করেছে। এ ধরণের গুজবে গা ভাসিয়ে আতঙ্ক না ছড়ানোর আহবান জানিয়েছে পুলিশ। 

 

একাত্তর/এসি
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
জ্বালানি সংকট নিয়ে এআই-সৃষ্ট ছবির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অপতথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম...
হামে আক্রান্ত রোগীর ৮০ শতাংশের বয়স দু’বছরের নিচে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ৪ থেকে ১৫ মাস বয়সী শিশুরা। আর, সময়মত চিকিৎসা শুরু করতে না পারায়, মৃত্যুর হারও আশংকাজনক বলছেন...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর