কোটা: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৬:১৪ পিএম

সরকারি চাকরিতে কোটা বাতিলের পরিপত্রকে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছে, সেই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল বা আপিলের অনুমতি চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

এই আবেদনে হাইকোর্টের রায় বাতিল চাওয়া হয়েছে। এদিকে ২৪ ঘণ্টার মধ্যে কোটা সংক্রান্ত আইন প্রণয়নের যে দাবি করেছে আন্দোলনকারীরা, তা অযৌক্তিক বলে উল্লেখ করেছেন শিক্ষার্থীদের আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

সরকারি চাকরিতে কোটা সংরক্ষণ বিষয়ে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশের দুদিনের মধ্যে মঙ্গলবার লিভ টু আপিল করলো রাষ্ট্রপক্ষ।

আপিলের অনুমতি চেয়ে করা এ আবেদনে, হাইকোর্টের রায় বাতিলের আর্জি জানানো হয়েছে। দুপুরে আপিল বিভাগে এই লিভ টু আপিল দায়ের করা হয়।

এর আগে গত ১৪ জুলাই সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাসহ কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করার বিষয়ে হাইকোর্টের দেয়া ২৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।

রায়ে মুক্তিযোদ্ধাসহ কোটা পুনর্বহালের নির্দেশ দেয়া হয়। তবে প্রয়োজনে কোটা পরিবর্তন ও এর হার কমানো বা বাড়ানোর কথাও উল্লেখ করা হয়।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০২৮ কোটা বাতিল করে পরিপত্র জারি করে সরকার। সম্প্রতি হাইকোর্ট সেই পরিপত্র অবৈধ ঘোষণা করলে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বাদ দিয়ে আবার রাজপথে নামে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আগামী সাত আগস্ট আপিল বিভাগে শুনানি হবে।

এদিকে শিক্ষার্থীদের রাজাকার স্লোগান দেয়ার পেছনে কারও উস্কানি আছে বলে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি।

শিক্ষার্থীদের আইনজীবী ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক শাহ মঞ্জুরুল হক বলছেন, আন্দোলনকারীরা ২৪ ঘণ্টার মধ্যে কোটা বিষয়ে যে আইনের প্রণয়নের দাবি করছে এটি অযৌক্তিক। তিনি বলেন, স্লোগান শুনলেই বোঝা যায় স্বাধীনতাবিরোধীরা এতে ইন্ধন দিচ্ছে। 

আরবি
রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলাসহ দেশের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা ও হুমকি রোধে সরকারের কঠোর পদক্ষেপ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
দেশের সাধারণ মানুষের প্রাণিজ প্রোটিনের চাহিদা নিশ্চিত করা, খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং গরুর মাংসের খুচরা বাজারমূল্য প্রতি কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে জীবিত গরু ও প্যাকেটজাত হালাল মাংস আমদানির...
একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবেন না—সরকারের এই নীতিমালার ওপর হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে ২০২৬ সালের নতুন নীতিমালা অনুযায়ী একই...
বিয়ের সময় বকেয়া রাখা দেনমোহর পরবর্তীতে স্ত্রী দাবি করা মাত্রই তা তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে স্বামীকে নির্দেশ দিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে হাইকোর্ট। ফলে দেনমোহর আদায়ের জন্য স্ত্রীকে আর বিয়েবিচ্ছেদ কিংবা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর