৬০ দিনের মধ্যে ৪৩তম বিসিএস নন-ক্যাডারের নতুন ফল প্রকাশের নির্দেশ

আপডেট : ২৫ জুন ২০২৬, ০১:২৬ পিএম

৪৩তম বিসিএস নন-ক্যাডার পদের নিয়োগ প্রক্রিয়াকে ‘অস্বচ্ছ’ ঘোষণা করে আগামী ৬০ দিনের মধ্যে মেধার ভিত্তিতে পুনরায় ফলাফল প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, প্রচলিত আইন ও বিধিমালার ব্যত্যয় ঘটিয়ে এবং কোনো প্রকার মেধা তালিকা প্রকাশ ছাড়াই ২০২৪ সালে ৬৪২ জনকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিলো। 

বৃহস্পতিবার (২৫ জুন) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার এবং বিচারপতি উর্মি রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

রায়ের পর রিটকারী আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব বলেন, আদালত তার রায়ের পর্যবেক্ষণে স্পষ্ট করেছে যে, ৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। পুরো প্রক্রিয়াটি ছিলো অস্বচ্ছ। ফলে আদালত আগের মেধা তালিকা বর্জিত ফলাফল বাতিল করে আগামী দুই মাসের মধ্যে সম্পূর্ণ মেধার ভিত্তিতে নতুন ফলাফল প্রকাশের জন্য সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) নির্দেশ দিয়েছে।

রিট সূত্রে জানা যায়, ২০২৪ সালে ৪৩তম বিসিএসের নন-ক্যাডার তালিকায় কোনো প্রকার মেধা ক্রমানুসার প্রকাশ ছাড়াই সরাসরি ৬৪২ জনকে নিয়োগের জন্য সুপারিশ করেছিলো পিএসসি। সরকারি কর্ম কমিশনের এই সিদ্ধান্তকে আইনের চরম লঙ্ঘন ও বৈষম্যমূলক দাবি করে ৪৬২ জন বঞ্চিত চাকরিপ্রত্যাশী গত বছর হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন।

সেই রিটের দীর্ঘ শুনানি ও আইনি পর্যালোচনা শেষে এদিন উচ্চ আদালত রিটকারীদের পক্ষে এই রায় দিলো। এর ফলে ৪৩তম বিসিএস নন-ক্যাডারে বাদ পড়া যোগ্য প্রার্থীদের মেধার ভিত্তিতে মূল্যায়িত হওয়ার পথ পুনরায় সুগম হলো।

একাত্তর/এসি
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আপিল বিভাগ। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে...
সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো আসামিকে অন্য কোনো মামলায় গ্রেপ্তার বা ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো যাবে না মর্মে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে বিষয়টি নিয়ে...
দেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে মানবদেহের জন্য ‘ক্ষতিকর’ মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ১৫ দিনের...
দেশের প্রচলিত আইন অনুযায়ী কার্যকর নয়, এমন তালাকের অজুহাত দেখিয়ে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। আদালত স্পষ্ট করে বলেছেন, সন্তানের ভরণপোষণ তার একটি স্বাধীন ও...
কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে শক্তিশালী সাত দশমিক চার মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২২৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৬৬৮ জন।
এফইএস রিটেইলের ইনভয়েস-সংক্রান্ত দাবি নিয়ে চলমান বিরোধের সুষ্ঠু ও আইনানুগ সমাধানের আহ্বান জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এবং ইউরোপীয় পোশাক ব্র্যান্ড এলপিপি এসএ। 
ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সকল নাগরিকের একটিই পরিচয়- আমরা সবাই ‘বাংলাদেশি’ এখানে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর