ব্রিটিশদের জন্য বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি

আপডেট : ২৫ জুলাই ২০২৪, ১১:১২ এএম

জরুরি না হলে ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশের যেকোনো স্থানে ভ্রমণ থেকে বিরত থাকতে সতর্ক ক‌রে‌ছে যুক্তরাজ্য। বুধবার ব্রিটিশ সরকারের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে।

ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, ইন্টারনেট ও টেলিফোন সেবায় বিঘ্ন ঘটানোসহ বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য ব্রিটিশ হাইকমিশন কর্মীদের পরিবারের সদস্যদের সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। ব্রিটিশ হাইকমিশন নাগরিকদের সহযোগিতাসহ প্রয়োজনীয় কাজগুলো করছে।

এতে আরও বলা হয়, গত ১৯ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট থেকে বাংলাদেশ সরকার দেশজুড়ে কারফিউ জারি করেছে। এর অধীনে ঢাকা জেলায় ২৪ ও ২৫ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। সিলেট বিভাগে এই দুই দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

ওই ভ্রমণ সতর্কতায় উল্লেখ করা হয়েছে, আপনি যেখানেই থাকেন না কেন, স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ মেনে চলার জন্য আপনাকে পরামর্শ দেওয়া হলো। বাংলাদেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এমনকি মৃত্যুর ঘটনাও ঘটছে। আপনাকে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

ইন্টারনেট ও স্থানীয় মাধ্যমসহ যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হ‌য়ে‌ছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের রেলওয়ে সেবা বন্ধ রাখা হয়েছে বলে জারি করা ভ্রমণ সতর্কতায় উল্লেখ করা হয়েছে।

 

একাত্তর/জো
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে ৯২ শতাংশ পণ্যের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বহাল থাকবে বলে এক আশাব্যঞ্জক তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ...
যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত আন্তর্জাতিক জ্বালানি খাতের মর্যাদাপূর্ণ সম্মেলন ‘ওয়ার্ল্ড এনার্জিস সামিট’-এর স্ট্র্যাটেজিক স্টেজে আয়োজিত মিনিস্টেরিয়াল অ্যাড্রেসে বাংলাদেশের অফশোর বা সামুদ্রিক অঞ্চলের...
নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে নেপালস্থ বাংলাদেশ দূতাবাস। 
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর