ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুলকে প্রত্যাখান

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৮:০৬ পিএম

বিচারপতি মো. আশফাকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করার পর তাকে প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। দ্রুত তাকে সরিয়ে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি করার দাবি জানিয়েছেন তারা।

শিক্ষার্থীদের দাবির মুখে শনিবার দুপুরে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।এরপর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয় বিচারপতি মো. আশফাকুল ইসলাম। 

কিন্তু এ খবর সামনে আসতেই আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাই কোর্টের পাশে শিক্ষা চত্বরে বিক্ষোভ কর্মসূচি থেকে আশফাকুুলের পদত্যাগের দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

এছাড়াও নিজের ফেসবুকে তিনি লিখেছেন, সদ্য নিয়োগপ্রাপ্ত ভারপ্রাপ্ত বিচারপতি আশফাকুল ইসলাম একজন ফ্যাসিবাদের দোসর। তাকে ছাত্র-নাগরিক প্রত্যাখ্যান করছে। অনতিবিলম্বে সৈয়দ রিফাত হোসেনকে প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে।

আরবি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করেছেন।
নারী ও শিশু নির্যাতনের মামলার শুনানির জন্য আগামী রোববার (১৪ জুন) থেকে হাইকোর্টে বিশেষ বেঞ্চে বিচারকাজ হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের প্রবীণতম বিচারপতি মো. আশফাকুল ইসলাম।
বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন জুবায়ের রহমান চৌধুরী।
নড়াইল পৌরসভার একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়ুয়া অন্তত ছয় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জলবায়ু পরিবর্তনের ফলে নেপালের দুই হাজারেরও বেশি হিমবাহ গলতে শুরু করায় সৃষ্টি হচ্ছে ঝুঁকিপূর্ণ হিমবাহ হ্রদ। এসব হ্রদ হঠাৎ ফেটে গিয়ে সৃষ্ট বিধ্বংসী বন্যা বা ‘গ্লোফ’ রুখতে নেপাল সরকার ও জাতিসংঘের...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই কলেজ শিক্ষার্থীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে এক...
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুর ১টায়, রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর