‘হয়রানিকারী’ এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০২:৩২ পিএম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের অপসারণের দাবিতে মঙ্গলবারও প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।

রহমাতুল মুনিমকে ড. মুহাম্মদ ইউনুসকে ‘হয়রানিকারী’ এনবিআর চেয়ারম্যান উল্লেখ করে ফাঁসির দাবি করেছেন তারা। আর ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে আল্টিমেটাম দিয়েছেন এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা।

বলা হচ্ছে, আবু হেনা পদ না ছাড়লে বুধবার থেকে একযোগে সারাদেশের ভ্যাট কমিশনারেট, কাস্টম হাউস ও কর অঞ্চলে লাগাতার কর্মবিরতি পালন করা হবে।

একই সঙ্গে তার পদত্যাগের দাবিতে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের কয়েকটি সংগঠন।

সূত্র জানিয়েছে, এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর আর এনবিআর কার্যালয়ে আসেননি।

এনবিআর চেয়ারম্যান বর্তমানে চুক্তিভিত্তিক দায়িত্বপালন করছেন। গত সরকার একাধিকবার তার চুক্তি নবায়ন করেছে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

একাত্তর/আরএ
জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) কর্মকর্তা ও কর্মচারীদের বিদেশে ভ্রমণে শর্ত আরোপ করেছে সরকার।
চট্টগ্রাম কাসটমস হাউসে আটকে থাকা নিলামে অবিক্রিত সাবেক এমপিদের ৩১ বিলাসবহুল গাড়ি জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
প্রতিটি মন্ত্রণালয়ের অনেক বড়সংখ্যক কর্মকর্তা-কর্মচারী, যাদের বেতন করযোগ্য, তারা ট্যাক্স কাটেন না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুই ভাগ করে জারি করা অধ্যাদেশের সংশোধনী উপদেষ্টা পরিষদে পাস হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর