বৃহস্পতিবার সারাদেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদী মার্চ’

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০২ পিএম

কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সময়ে আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের এক মাস পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সারাদেশে ‘শহীদী মার্চ’ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দেশের সব নগর, মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়নে এই কর্মসূচি পালিত হবে।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। 

এসময় তিনি আরও জানান, ছয় সেপ্টেম্বর থেকে বিভাগীয় সফর শুরু করবে ছাত্র আন্দোলনের নেতারা।

সারজিস জানান, বৃহস্পতিবার বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২, ফার্মগেট, কারওয়ান বাজার হয়ে ‘শহীদী মার্চ’ মিছিলটি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিরবে। সবাইকে এই কর্মসূচিতে অংশ নেওয়ারও আহ্বান জানান। 

সারজিস বলেন, যতো দিন পর্যন্ত মানুষ তার অধিকার ফিরে না পাবে, ততো দিন বিজয় র‌্যালি করা শোভা পায় না। এই ইতিহাসকে মনে রাখতে হবে। সামনে যারা ক্ষমতায় আসবে, তারা যেন মনে রাখে, ভুলে না যায়। 

শহীদী মার্চে শহীদদের ছবিসহ নতুন সরকারের কাছে কী চাই সেই ভাবনাগুলো ব্যানার, ফেস্টুনে থাকতে পারে বলে জানান সারজিস।

সত্যিকারের আইনের শাসন চাই জানিয়ে তিনি বলেন, যাদের হাতে মুক্ত গণমাধ্যম নেই তাদের হাতে কীভাবে দেশ স্বাধীন থাকবে! গতকাল আওয়ামী লীগ ও বিএনপির নেতা চাঁদাবাজির সংবাদ প্রচারে বাধা দিয়েছে,  হামলা করেছে। নতুন প্রজন্মের যে ভাবনা সেগুলোকে মূল্যায়ন করতে হবে। 

বৈষম্যবিরোধী আন্দোলনের এই নেতা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনারা জানেন। সরকারের সঙ্গে ছাত্ররা আছে। কোথাও আইন নিজেদের হাতে তুলে নেবেন না। 

গণহত্যার সঙ্গে জড়িতদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না উল্লেখ করে সারজিস বলেন, গণহত্যা নিয়ে তদন্তের জন্য ছাত্ররা ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করার চেষ্টা করছে। 

এসময় সমন্বয়ক হাসনাত বলেন, আওয়ামী লীগ শেখ মুজিবকে নবী হিসাবে প্রতিষ্ঠা করতে চেয়েছে। এমনকি সংবিধানকে আওয়ামী সংবিধান হিসেবে তৈরি করা হয়েছিলো। কেউ কোনো যৌক্তিক আন্দোলনে নামলেই রাজনৈতিক ট্যাগ দেওয়া হতো। 

কোনো ধরনের ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না মন্তব্য করে হাসনাত বলেন, গণমাধ্যমকে স্বাধীন করতে হবে। গণমাধ্যম গণভবনে প্রশ্ন করে বিভিন্ন সুবিধা নিয়েছে।  আপনারা ক্ষমতাকে প্রশ্ন করুন। গণমাধ্যমে প্রশ্ন করার স্বাধীনতা তৈরি করা হচ্ছে। আপনারা প্রশ্ন করুন সব ক্ষমতাকে। নতুন ফ্যাসিবাদ যেন তৈরি না হয়। 

তিনি বলেন, ক্ষমতা যা শুনতে চায় তা সংবাদ নয়, তা প্রেস রিলিজ। মানুষ যা শুনতে চায় তাই প্রচার করুন।

আরেক সমন্বয়ক আসিফ বলেন, এখনকার আন্দোলনগুলো নির্দিষ্ট দাবি থেকে আসছে না। বহিরাগতরা আসছে। ন্যায্য দাবি নিয়ে দীর্ঘমেয়াদী আলোচনা দরকার। আওয়ামী লীগ ও বিএনপির কিছু লোক অসন্তোষ সৃষ্টি করছে। কেউ জন দুর্ভোগ করলে আজ থেকেই অ্যাকশন নেবে আইনশৃঙ্খলা বাহিনী।

সমন্বয়কারী পরিচয় দিয়ে কেউ অপকর্ম করলে আইনের হাতে তুলে দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, সারাদেশে কমিটি পূর্ণগঠন করা হবে। চাঁদাবাজি, সিন্ডিকেটের বিরুদ্ধে সতর্ক থাকবে ছাত্ররা।

একাত্তর/এসি
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় চারটি হত্যামামলাসহ পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেয়া জামিন স্থগিত করেছে চেম্বার আদালত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যে কোনো দিন ঘোষণা করা হবে।
লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টার ঘটনাকে তীব্র নিন্দা জানিয়েছে সরকার।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে পাঁচ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হয়েছে।
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ পুনর্গঠনের ঐতিহাসিক শুভক্ষণে বঙ্গভবনে আলেম-ওলামাদের সঙ্গে এক রাজকীয় ও আন্তরিক বৈঠকে মিলিত হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর