খুমেকে ৪১ ডাক্তারকে অবাঞ্ছিত ঘোষণা, চিকিৎসা ব্যাহত

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৪ পিএম

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের (খুমেক) ৪১ জন চিকিৎসককে অবাঞ্ছিত ঘোষণা করেছেন হাসপাতালটির আরেক চিকিৎসক। এরপর থেকে ভেঙে পড়েছে হাসপাতালটির চিকিৎসা ব্যবস্থা। বুধবার সকাল থেকে বহির্বিভাগে কোনো চিকিৎসক রোগী দেখছেন না, অনেকে ভুগছেন নিরাপত্তাহীনতায়ও।

মঙ্গলবার বিকেলে হাসপাতালটির কার্ডিয়াক বিভা‌গের সহকারী অধ্যাপক ডা. মোস্তফা কামাল ৪১ চিকিৎসকের বিরুদ্ধে নানা অভিযোগ এনে তাদের অবাঞ্ছিত ঘোষণা করেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। 

হাসপাতালের প‌রিচালক, উপ প‌রিচালক, সহকারী প‌রিচালক, আরএমও, আরএস কেউ না থাকায় দা‌য়িত্বশীল কারও বক্তব্য নেওয়া যায় নাই। 

বুধবার সকালে সরেজমিন, সকাল ৯টা থে‌কে বেলা ১১টা ৪০ পর্যন্ত বহির্বিভাগে ২০ জন, আন্তঃ বিভা‌গে রে‌জিস্টার, সহকা‌রী রে‌জিস্টার, কনসালট্যান্টসহ আরও ২১ জন চি‌কিৎসক অনুপ‌স্থিত। এতে পু‌রো হাসপাতা‌লের চি‌কিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। ফেরত যাচ্ছেন দূর-দূরান্ত থে‌কে আসা রোগীরা। 

বা‌গেরহাট থে‌কে চিকিৎসা নিতে আসা কুলসুম বেগম জানান, ব্রেস্ট টিউমার নি‌য়ে খুমেক হাসপাতা‌লে চি‌কিৎসা নি‌তে আসি। পরে টিকেট কেটে দিকে ডাক্তার নাই। এতো দূরের রাস্তা এখন চিকিৎসা না নিয়েই ফেরত যেতে হবে। ক‌বে এ অবস্থা ঠিক হ‌বে জা‌নি না। 

একই অভিযোগ রূপসার দে‌লোয়ার হো‌সেন ও ছে‌লে ফা‌হিমের।  
 
হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার খুলনা মে‌ডি‌ক্যাল ক‌লে‌জের শিক্ষার্থী‌দের এক‌টি অংশ হাসপাতা‌লের ভারপ্রাপ্ত উপ প‌রিচালক ডা. আক্তারুজ্জামান‌কে ঘি‌রে রে‌খে পদত্যাগ পত্রে সই করিয়ে নেয়। এসময় ৪১ জন চি‌কিৎসক‌কে হাসপাতালে অবা‌ঞ্ছিত ঘোষণা করা হয়। শিক্ষার্থী‌দের নেতৃত্ব দেন অধ্যাপক ডা. মোস্তফা কামাল। 

কয়েকজন চিকিৎসকের সঙ্গে কথা বললে তারা জানান, এনিয়ে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

একাত্তর/এসি
খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাগেরহাটের হজরত খানজাহান আলী (র.)-এর মাজার সংলগ্ন দিঘির আলোচিত কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। 
গত মার্চ মাসে বাড়িতে ঢুকে গুলি করা হয়েছিল বাবা, মা, ভাই ও স্ত্রীকে। সেই ঘটনার আড়াই মাস পার হতে না হতেই এবার বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে মো. রাশেদ কাজী নামের ওই যুবককে। পুলিশ বলছে,...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর