স্ক্র্যাপ জাহাজের পরিবেশ ছাড়পত্র স্থগিত

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৭ পিএম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশে দুর্ঘটনায় হতাহতের ঘটনায় এস এন করপোরেশন ও এমটি স্বরাজ্য স্ক্র্যাপ জাহাজের পরিবেশগত ছাড়পত্র স্থগিত করেছে পরিবেশ অধিদপ্তর।

রোববার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন তাদের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করা হবে না, সে বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্বরাজ্য স্ক্র্যাপ জাহাজের শিপ ব্রেকিং কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে।

শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে মেসার্স এস এন করপোরেশন (ইউনিট-২) শিপ ব্রেকিং ইয়ার্ডে এমটি স্বরাজ্য স্ক্র্যাপ জাহাজের কাটার কাজ চলার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১২ জন শ্রমিক আহত হন এবং এক জনের মৃত্যু হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক তদন্তে দেখা গেছে, এই দুর্ঘটনার ফলে শিপ ব্রেকিং ইয়ার্ডের পরিবেশগত ছাড়পত্রের কয়েকটি শর্ত লঙ্ঘিত হয়েছে। একইভাবে স্ক্র্যাপ জাহাজের ছাড়পত্রের শর্তাবলিও ভঙ্গ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

এই পরিস্থিতিতে মেসার্স এস এন করপোরেশন (ইউনিট-২) এবং এমটি স্বরাজ্য স্ক্র্যাপ জাহাজের পরিবেশগত ছাড়পত্র স্থগিত করা হয়েছে এবং শিপ ব্রেকিং কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করা হয়েছে।

কেএসএইচ
বাকি জীবন বাংলাদেশেই কাটিয়ে দিতে চান এমন কথা জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিনি কখনও দায়িত্ব থেকে পালিয়ে যাননি এবং ভবিষ্যতেও দেশের মাটিতেই...
বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২–এর বিধি ৫ অনুযায়ী সরকার ঢাকা জেলার অন্তর্গত সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়েছে। 
বায়ুদূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হচ্ছে উল্লেখ করে পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এছাড়াও দূষণ রোধে পুরোনো মেয়াদোত্তীর্ণ...
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, আমাদের অভ্যাস বদলাতে পারলে এই ধরনের প্লাস্টিক ব্যবহার কমানো সম্ভব। বিশ্বের অন্যান্য দেশ পারলে আমরাও চাইলে প্লাস্টিকের ব্যবহার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর