মেয়াদোত্তীর্ণ গাড়ি সড়ক থেকে তুলে নেয়া হবে: পরিবেশ উপদেষ্টা

আপডেট : ৩০ জুন ২০২৫, ১২:৩৬ পিএম

বায়ুদূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হচ্ছে উল্লেখ করে পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এছাড়াও দূষণ রোধে পুরোনো মেয়াদোত্তীর্ণ গাড়ি পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেয়া হবে।

সোমবার (৩০ জুন) সচিবালয়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধির সঙ্গে মতবিনিময় শেষে উপদেষ্টা এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, বায়ুদূষণ রোধে শীতকাল বা আগামী অক্টোবরের আগে ভাঙাচোরা রাস্তার মেরামত কাজ শেষ করা হবে। এছাড়াও পুরোনো মেয়াদোত্তীর্ণ গাড়ি পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেয়া হবে। নতুন ২৫০টি গাড়ি কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, বায়ুদূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হচ্ছে এজন্য বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে কাজ করতে হবে। এটি রোধে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হবে।

সরকার চায়নার সাথে অভিজ্ঞতা বিনিময় করে বায়ুর মান উন্নয়নে কাজ করবে বলেও জানান তিনি। 

আরবিএস
তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যেই দেশে নতুন সরকার গঠিত হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এখন থেকে আর কোনো নতুন নীতিগত সিদ্ধান্ত নেবেন না, তবে...
‘কারচুপি হলেই কেবলমাত্র জামায়াত ক্ষমতায় আসবে’-ভারতের রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলার এমন মন্তব্য ভালোভাবে নেয়নি অন্তর্বর্তী সরকার। তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলছেন, বাংলাদেশের...
গণতন্ত্রের ভিত্তি রচনা করতে রাষ্ট্রের সংস্কার ও ক্ষমতার ভারসাম্য রক্ষায় গণভোটে সকল ভোটারকে ‘হ্যাঁ ভোট’ দিতে হবে বলে মন্তব্য করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের...
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় পর্যটন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সরকার। পাশাপাশি দ্বীপের মানুষের জন্য করা হচ্ছে বিকল্প জীবিকার ব্যবস্থা।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর