শহীদদের স্মরণে বরাদ্দ পাঁচ কোটি টাকা 

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০১ পিএম

কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণসভা অনুষ্ঠানে পাঁচ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। 

মঙ্গলবার সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এই অর্থ অনুমোদন করা হয়েছে বলে জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। 

আগামী শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শহীদদের স্মরণসভা অনুষ্ঠিত হবে।

উপদেষ্টা বলেন, অনুষ্ঠানে কারা অতিথি হবেন, তা ঠিক করবেন দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ।

ওই অনুষ্ঠানে বিদেশি অতিথিদেরও আমন্ত্রণ জানানো হবে বলে জানান সালেহউদ্দিন আহমেদ।

এর আগে তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সরকার স্মরণসভায় শহিদদের পরিবারকে সর্বোচ্চ সম্মাননা দেবে। বাংলা ব্লকেড, কমপ্লিট শাটডাউন এবং লং মার্চ টু  ঢাকা- ঘটনাগুলোকে তুলে ধরতে হবে।

তিনি আরও বলেন, স্মরণসভাটি এভাবেই আয়োজন করা হবে যাতে এটি জুলাইয়ের গণআন্দোলনের আবহ তৈরি করতে পারে।

আরবি
গণঅভ্যুত্থানের শহীদেরা ‘জুলাই শহীদ’ এবং আহতরা ‘জুলাই যোদ্ধা’ নামে পরিচিতি পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ‘শহীদদের’ তালিকা নিয়ে প্রথম গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
পাঁচ মাস পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ হয়নি জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা। স্বাস্থ্যবিষয়ক উপ-কমিটির সর্বশেষ তথ্য বলছে সারাদেশে শহীদ হন ১ হাজার ৫৮১ জন। যদিও প্রথম ধাপের খসড়া তালিকায় প্রকাশ করা হয় ৮৫৮ জন...
ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ থেকে এখন পর্যন্ত ৪৭ কোটি ৯৮ লাখ ২১ হাজার ৫২৯ টাকা বিতরণ করা হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর