পাঁচ মাসেও পূর্ণাঙ্গ হয়নি জুলাই বিপ্লবে শহীদের তালিকা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৫:০৭ পিএম

পাঁচ মাস পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ হয়নি জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা। স্বাস্থ্যবিষয়ক উপ-কমিটির সর্বশেষ তথ্য বলছে সারাদেশে শহীদ হন ১ হাজার ৫৮১ জন। যদিও প্রথম ধাপের খসড়া তালিকায় প্রকাশ করা হয় ৮৫৮ জন শহীদের নাম।

তালিকাটি করা হয় হাসপাতাল সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে। যাতে নেই মৃত্যু সনদ না পাওয়া শহীদদের নাম। স্বজনদের দাবি দ্রুতই তৈরি হোক পূর্ণাঙ্গ তালিকা। পুনর্বাসনের সুবিধা পাক সব শহীদ পরিবার।

দৃশ্যপট এক। সযত্নে রাখা আছে সাইকেল। তবে চালানোর মানুষ শাওন আর নেই। পাঁচ আগস্ট স্বৈরাচার পতনের বিজয় উৎসবে গিয়ে শহীদ হন ১৩ বছরের শাওন। চার ভাইয়ের মধ্যে সবার ছোট শাওনকে হারানোর শোক আজও তাড়িয়ে বেড়ায় তার পরিবারকে।

দৃশ্যপট দুই। সপ্তম শ্রেণীর অন্তর। তার নানীর কান্না থামেনি আজও। অন্তরের মৃত্যুর ঘটনায় পরিবার মামলা না করলেও মামলা করেছে অন্য কেউ। এখনও কোনো সাহায্য বা সহায়তা পায়নি অন্তরের পরিবার।

দৃশ্যপট তিন। মানুষের বাসায় কাজ করে ১৩ বছরের সন্তান ইব্রাহিমকে বড় করেন মা সখিনা বিবি। তার কষ্টের যেনো শেষ নেই। সন্তানের মৃত্যু সনদও আনতে হয় অজ্ঞাত হিসেবে। পাননি কোনো সহায়তাও।

দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে শহীদ; ইব্রাহীম অন্তর কিংবা শাওনের মতো হাজারও ছাত্রজনতা। তবে ৫ মাস পেরিয়ে গেলেও এখনও হয়নি তাদের পূর্ণাঙ্গ তালিকা।

স্বাস্থ্যবিষয়ক উপ-কমিটির সর্বশেষ বলছে; সারাদেশে শহীদ ১ হাজার ৫শ ৮১ জন। শহীদদের প্রথম ধাপের খসড়া তালিকায় হাসপাতাল সূত্রে পাওয়া ৮৫৮ জনের নাম প্রকাশ করা হয়। তবে ইব্রাহিমের মতো যারা মৃত্যু সনদ পাননি বা বেওয়ারিশ হিসেবে দাফন হয়েছে; তাদের নাম এই তালিকায় ওঠেনি।

 

এআরএস
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
হামে আক্রান্ত রোগীর ৮০ শতাংশের বয়স দু’বছরের নিচে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ৪ থেকে ১৫ মাস বয়সী শিশুরা। আর, সময়মত চিকিৎসা শুরু করতে না পারায়, মৃত্যুর হারও আশংকাজনক বলছেন...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর