সব নদীর পানি বিপদসীমার নিচে

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৪ পিএম

দেশের সব প্রধান নদ-নদীর পানি সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

সোমবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের উজানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত নেই।

এতে জানানো হয়, শেষ ২৪ ঘণ্টায় যশোর ১৬২ মি.মি বৃষ্টির রেকর্ড করা হয়েছে। এছাড়া পাবনায় ১৪৩ মি.মি, খুলনায় ১৬০ মি.মি, ফরিদপুরে ১২৬ মি.মি, ঢাকায় ১২২ মি.মি, কুষ্টিয়ায় ৮১ মি.মি, ভাগ্যকুলে (মুন্সিগঞ্জ) ৭৭ মি.মি, টাঙ্গাইলে ৭৪ মি.মি, হরিদাসপুরে (গোপালগঞ্জ) ৭২ মি.মি, সিরাজগঞ্জে ৬৯ মি.মি, আত্রাইয়ে (নওগাঁ) ৬৬ মি.মি ও সাতক্ষীরায় ৬১ মি.মি বৃষ্টিপাত হয়েছে।

বরিশাল, খুলনা ও ঢাকা বিভাগের উপকূলীয়/জোয়ারভাটা প্রবণ নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তার আশপাশের এলাকার স্থল গভীর নিম্নচাপটি আগামী ১২ ঘণ্টায় দুর্বল হয়ে পড়তে পারে এবং আগামী ২৪ ঘণ্টায় উপকূলীয় অঞ্চলে ভারি বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে। এর ফলে এই সময় খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের নদীগুলোর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।

এর বাইরে রংপুর বিভাগের ব্রহ্মপুত্র নদ ও তার ভাটিতে যমুনা নদীর পানি সমতল স্থিতিশীল আছে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী পাঁচ দিনে ব্রহ্মপুত্র ও যমুনার পানি ধীর গতিতে কমতে পারে।

রাজশাহী বিভাগের গঙ্গা নদী ও তার ভাটিতে পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় গঙ্গা ও পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। পরের চার দিনে নদী দুটোর পানি বাড়তে পারে। তাও পানি বিপদসীমার নিচেই থাকবে বলে ধারণা করা হচ্ছে।

রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল স্থিতিশীল আছে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সামনের তিন দিনে এসব নদীর পানি কমবে।

সিলেট বিভাগের সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমছে এবং মনু ও খোয়াইয়ের পানি সমতল স্থিতিশীল আছে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

চট্টগ্রামের ফেনী, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কমছে। মুহুরী, হালদা ও গোমতী নদীর পানি সমতল স্থিতিশীল আছে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দেশে ভারী বৃষ্টির প্রবণতার কমে আসায় আগামী তিন দিন চট্টগ্রাম বিভাগের নদীগুলোর পানি কমতে পারে।

একাত্তর/আরএ
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী নেপালকে যে কোনো ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা।
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
দেশের উত্তর ও পূর্বাঞ্চলের নদ-নদীর পানি ক্রমান্বয়ে বাড়ছে। সিলেট ও সুনামগঞ্জের পর এবার উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। একই সঙ্গে আগামী কয়েক...
দেশে চলমান বন্যা ও পাহাড়ধসে এ পর্যন্ত ৫৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় আক্রান্ত হয়েছেন ছয় লাখের বেশি মানুষ।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর