ঘুষ নেওয়ার অভিযোগে কর কমিশনার বরখাস্ত

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৪ পিএম

করদাতার থেকে ঘুষ নেওয়ার অভিযোগে আয়কর কমিশনার মো. শফিকুল ইসলাম আকন্দকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মো. শফিকুল ইসলাম আকন্দ চট্টগ্রাম কর আপিল ট্রাইব্যুনাল, দ্বৈত বেঞ্চের সদস্য হিসেবে কর্মরত ছিলেন। বুধবার তাকে কর অঞ্চল-৭, ঢাকার কর কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ২ সেপ্টেম্বর নিজ কার্যালয়ে ঘুষ নেওয়ার অভিযোগের ভিত্তিতে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯ ধারা মোতাবেক শফিকুল ইসলাম আকন্দকে ১৯ সেপ্টেম্বর থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন বিধিমোতাবেক তিনি খোরপোশ ভাতা পাবেন।

এনবিআরের একাধিক সূত্রমতে, চট্টগ্রামের কর আপিল ট্রাইব্যুনালের বিচারক ছিলেন শফিকুল ইসলাম আকন্দ। সম্প্রতি এক করদাতা তার বিরুদ্ধে প্রধান উপদেষ্টার দপ্তরে ঘুষ চাওয়ার অভিযোগ করেন। বিষয়টি এনবিআরকে খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা নিশ্চিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে।

নতুন কর অঞ্চলে বদলির একদিন পর তাকে বরখাস্ত করা হয়। এর আগে করদাতাদের হয়রানির কারণে তাকে রাজশাহী থেকে খুলনায় বদলি করা হয়। সবশেষ তাকে চট্টগ্রাম আপিল ট্রাইব্যুনালে বদলি করা হয়। তিনি বিসিএস ১৩ ব্যাচের আয়কর ক্যাডারের কর্মকর্তা।

একাত্তর/আরএ
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
প্রতিটি মন্ত্রণালয়ের অনেক বড়সংখ্যক কর্মকর্তা-কর্মচারী, যাদের বেতন করযোগ্য, তারা ট্যাক্স কাটেন না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
পাঁচ হাজার ডিডব্লিউটির বেশি ধারণক্ষমতা সম্পন্ন সমুদ্রগামী জাহাজ আমদানিতে আরোপিত সাড়ে সাত শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বিনা অনুমতিতে গত ছয় মাস কর্মস্থলে অনুপস্থিত থাকায় রাজশাহীর সারদা পুলিশ অ্যাকাডেমির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজ আল ফারুককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর