ফ্যাসিস্টদের বিচার বাংলার মাটিতেই হবে: উপদেষ্টা নাহিদ ইসলাম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২১ পিএম

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট যেই হোক না কেনো, তাদের বিচার বাংলার মাটিতেই হবে। আইনশৃঙ্খলার সুষ্ঠু পরিবেশ ধীরে ধীরে ফিরে আসছে। এরই মধ্যে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে, যাতে দ্রুত দেশে আইনশৃঙ্খলার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা যায়।

শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদরে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে এসে স্থানীয় বাঙ্গাখাঁ উচ্চবিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি জানান, সারাদেশে অনেক মামলা হয়েছে। যার মধ্যে অনেক মামলা গ্রহণযোগ্য নয়।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত করে মামলাগুলোর কার্যক্রম শেষ করে আইনশৃঙ্খলাবাহিনীকে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেন তিনি।

উপদেষ্টা বলেন, বিভিন্ন সেক্টরের সংস্কারের কাজ চলছে। ইতিমধ্যে ছয়টি কমিশন গঠন করা হয়েছে। ওই কমিশনগুলো নিয়ে বৈঠক হয়েছে। অক্টোবর মাস থেকে সংস্কারের কার্যক্রম শুরু হবে। এছাড়া শিক্ষা-গণমাধ্যমসহ আরও কয়েক সংস্কার কমিশন গঠনের পরিকল্পনা চলছে। সে অনুযায়ী রূপরেখা তৈরির কাজ চলছে। রূপরেখা অনুযায়ী কমিশনের কার্যক্রম চলবে।

তিনি আরও বলেন, এবারের ভয়াবহ বন্যায় প্রশাসন,সেনাবাহিনী ও ছাত্র-জনতা সু-শৃঙ্খলভাবে ত্রাণ নিয়ে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে।

তাদের এই কার্যক্রম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, অবৈধভাবে বিভিন্ন খাল দখল করার কারণে বন্যার পানি নামতে বিলম্ব হচ্ছে। খালগুলোর উপর থেকে অবৈধ বাঁধ দ্রুত অপসারণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, পুলিশ সুপার মো. আকতার হোসেন, লে. কর্নেল মাজেদুল হক রেজা, মেজর জিয়া উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমানসহ অন্যান্যরা।

একাত্তর/আরএ
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জিপিএ-৫ এর কৃত্রিম বন্যা ভাসিয়ে দিয়ে শিক্ষাব্যবস্থায় মিথ্যা বার্তা দেওয়ার পথ বন্ধ করে মেধা,...
তৃণমূলের শিশুদের সুপ্ত প্রতিভা ও মেধার বিকাশ ঘটিয়ে আগামীর দক্ষ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এক অভূতপূর্ব ক্রীড়া বিপ্লব ঘটে গেছে। দেশজুড়ে ৬৫,৩৪২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায়...
জ্বালানি সরবরাহে কিছুটা ঘাটতি থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, অবৈধ মজুত ও পাচার রোধে অভিযান জোরদার করা...
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আধুনিক তথ্য ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান বিনিময় এবং তথ্য আদান-প্রদানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। শনিবার (২৮ মার্চ) ইস্তাম্বুলে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর