অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনে আট প্রস্তাব

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৮ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের জন্য আটটি প্রস্তাব তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে নতুন পাঁচটি ধারা-উপধারা সংযোজন এবং তিনটি ধারা সংশোধন করার প্রস্তাব করা হয়।

প্রস্তাবে, গণহত্যার সময় কোনো বাহিনী বা দলের নিষ্ক্রিয়তার বিচার, গুম, যৌন নির্যাতনকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করার প্রস্তাব দেওয়া হয়েছে। 

পাশাপাশি গণহত্যায় নেতৃত্বের অপরাধে রাজনৈতিক দলকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করার মতো বিধানও যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। 

সোমবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব প্রস্তাব আসে।

সভায় "আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩" সময়োপযোগী করতে প্রস্তাবিত খসড়া সংশোধনী উপস্থাপন করা  হয়। এতে ৪এ, ১৩এ ও ২০এ নামে ৩টি নতুন ধারা এবং ৩(৩) ও ১২(২) নামে ২টি নতুন উপধারা যুক্ত করা হয়। এছাড়া ধারা ৩(২)(এ), ৪(২) ও ১৯ ধারায় সংশোধন আনার প্রস্তাব করা হয়।

এসময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিচারে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তর্জাতিক মান বজায় রাখতে বিশিষ্টজনদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

অনুষ্ঠানে বিগত সরকারের সময় 'কলঙ্কিত নির্বাচন' আয়োজনকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গ্রহণের আহ্বান জানান নির্বাচন কমিশন সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার।

আলোচনায় আরো অংশ নেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় উপদেষ্টা এএফ হাসান আরিফ, শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম রব্বানী, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব (চলতি দায়িত্ব) ড. হাফিজ আহমেদ চৌধুরী। 

এছাড়া জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না, ব্যারিস্টার সারা হোসেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম প্রমুখ অংশ নেন। 

আরবি
জুলাই আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
২০২৪ সালে স্বৈরাচারবিরোধী জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নির্বিচারে ছাত্র-জনতা গণহত্যার বিচার এবার চূড়ান্ত পর্বের দ্বারপ্রান্তে! ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং শীর্ষ সাত...
জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া কোনো তাড়াহুড়ো করে করা হচ্ছে না; বরং এটি অত্যন্ত স্বচ্ছ ও স্বাভাবিক আইনি গতিতেই এগোচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের...
চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় আগামী ৩০ জুন।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর