সেনা কর্মকর্তা তানজিম হত্যার প্রধান অভিযুক্ত নাছিরসহ গ্রেপ্তার দুই

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩২ পিএম

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় নিহত সেনা কর্মকর্তা লে. তানজিম ছারোয়ার নির্জনকে হত্যাকারী নাছির উদ্দিন (৩৮) প্রকাশ ডাকাত নাছিরকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। এ সময় হত্যায় তার সহযোগী এনামকেও (৫০) গ্রেপ্তার করা হয়। এই সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি।

শুক্রবার রাতে চকরিয়ার মধ্যম কাহারিয়া ঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মো. আবুল কালাম চৌধুরী। র‍্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা সেনা কর্মকর্তা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এ কর্মকর্তা।

চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া বলেন, সেনা কর্মকর্তা হত্যা মামলায় অস্ত্রসহ দুইজন আসামীকে থানায় হস্তান্তর করেছে র‍্যাব-১৫। আসামীরা অসুস্থ থাকায় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সেখান থেকে কোর্টে পাঠানো হবে। নাছির উদ্দিন উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখলাী রিজার্ভপাড়া গ্রামের বাসিন্দা আবদুল মালেকের ছেলে এবং এনামুল হক একই ইউনিয়নের মাইজপাড়া এলাকার মৃত নুরুল আলমের ছেলে।

গত ২৩ সেপ্টেম্বর রাত ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকরিয়া আর্মি ক্যাম্প হতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল সেখানে যায়। আনুমানিক ৪টায় মাইজপাড়া গ্রামে অভিযান পরিচালনা করার সময় ৭-৮ সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে অন্যত্র পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন। 

এ সময় লেফটেন্যান্ট তানজিম ডাকাত নাছির উদ্দিনকে ধরে ফেলেন। পরে নাছির উদ্দিনের আরও দুই তিনজন সহযোগী এগিয়ে এসে লেফটেন্যান্ট তানজিম ছারোয়ারকে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আঘাত পেয়ে তানজিম মাটিতে লুটিয়ে পড়েন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে তাৎক্ষণিক মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেনা সদস্যকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় দেশেজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। তানজিম হত্যার ঘটনায় সেনাবাহিনীর পক্ষ থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল্লাহ আল হারুন উর রশিদ বাদী হয়ে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। 

এআর
কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) স্থানান্তর শুরুর পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়তে থাকে। ফলে শুক্রবার সকাল থেকেই গ্যাস সরবরাহ পরিস্থিতি...
কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে আজ শুনানির দিন...
২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান শুরুর পর কয়েক মাসে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। আগে আসা রোহিঙ্গাদের যুক্ত করলে কক্সবাজার ও ভাসানচরে...
ঢাকা থেকে কক্সবাজারগামী নোভো এয়ারের বিকিউ-৯৩৫ ফ্লাইট উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় ঢাকায় ফিরে জরুরি অবতরণ করেছে। ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে উঠাতে না পারায় প্রায় ৪০ থেকে...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নারী ও পুরুষের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর