আইন কমিশনের নতুন চেয়ারম্যান জিনাত আরা

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৯:২০ পিএম

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি জিনাত আরাকে আইন কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

জিনাত আরা আইন কমিশনের প্রথম নারী চেয়ারম্যান হতে যাচ্ছেন।

এতে বলা হয়, পরবর্তী তিন বছরের জন্য তিনি এ দায়িত্বে থাকবেন। দায়িত্ব পালনের সময় তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির সমান সুযোগ সুবিধা পাবেন।

পৃথক আরো দুটি প্রজ্ঞাপনে অবসরপ্রাপ্ত বিচারপতি শামীম হাসনাইন ও অধ্যাপক ড. নাঈমা হককে কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

কেএসএইচ
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
চূড়ান্ত ফলাফলে বিভিন্ন সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডারে মোট এক হাজার ৩২০ জন প্রার্থীকে নিয়োগের জন্য সরকারের কাছে সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।
ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন ভারতের সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং প্রবীণ বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক...
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। তার নিজের আবেদনের পরিপ্রেক্ষিতে নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে বলে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর