বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনা দিনেশ ত্রিবেদী

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পিএম

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন ভারতের সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং প্রবীণ বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক রদবদলের তথ্য নিশ্চিত করা হয়েছে। পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ৭৫ বছর বয়সী এই বর্ষীয়ান রাজনীতিবিদ।

দীর্ঘদিন পর ভারত কোনো পেশাদার কূটনীতিকের পরিবর্তে একজন প্রভাবশালী রাজনীতিবিদকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে পাঠাচ্ছে। দিনেশ ত্রিবেদী ভারতের রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত পরিচিত মুখ।

পশ্চিমবঙ্গের এই নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের হয়ে ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে তিনি তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন। অন্যদিকে, বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়ামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে ব্রাসেলসে বদলি করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ঢাকা ও দিল্লির মধ্যে সম্পর্কের এক ধরনের টানাপোড়েন শুরু হয়। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে শীতলতা দেখা দেয়।

তবে সম্প্রতি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নতুন সরকার গঠিত হওয়ার পর দুই দেশের সম্পর্ক পুনরায় স্বাভাবিক হতে শুরু করেছে। এই পরিবর্তিত ও স্পর্শকাতর সময়ে একজন অভিজ্ঞ রাজনীতিককে ঢাকায় পাঠানো নরেন্দ্র মোদী সরকারের একটি কৌশলগত সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দিনেশ ত্রিবেদী খুব শিগগিরই ঢাকায় তাঁর নতুন দায়িত্বভার গ্রহণ করবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে দীর্ঘ সম্পৃক্ততা এবং বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে নিবিড় পরিচয় থাকায় দিনেশ ত্রিবেদীর নিয়োগ ঢাকার সঙ্গে দিল্লির অমীমাংসিত ইস্যুগুলো নিরসনে এবং নতুন সরকারের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে সহায়ক ভূমিকা পালন করতে পারে।

আরবিএস
দীর্ঘ চার বছরের বহুল প্রতীক্ষিত প্রক্রিয়ার সমাপ্তি ঘটিয়ে ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে সরকার। দেশের সরকারি সিভিল সার্ভিসের প্রবেশ পদে মোট ১ হাজার ৭০২ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে...
বাংলাদেশ ও ভারতের বহুমাত্রিক কূটনৈতিক টানাপোড়েনের বরফ গলাতে এবং পারস্পরিক সম্পর্ক পুনর্গঠনের নতুন প্রক্রিয়ায় গতি আনতে আকস্মিক দিল্লি সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।...
৪৯তম বিশেষ বিসিএসে প্রাথমিক প্রজ্ঞাপন থেকে বাদ পড়া প্রার্থীদের মধ্য থেকে আরও ৪০ জনকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রদান করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার, রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই...
‎দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামী ডিসেম্বরে গঙ্গা চুক্তি সম্পূর্ণ করার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর