সাবেক মেয়র তাপস ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৩:১৭ পিএম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, তার স্ত্রী আফরিন তাপস শিউলি ও ছেলে শেখ ফজলে নাশওয়ানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এছাড়া তাদের ব্যক্তি মালিকানাধীন স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখতে বলা হয়েছে।

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ৩০ দিনের জন্য এসব হিসাব জব্দ করা হয়েছে। প্রয়োজনবোধে এই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হবে।

লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে। চিঠিতে সংশ্লিষ্টদের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দেয়া হয়েছে।

বিএফআইইউর নির্দেশনায় বলা হয়েছে, যেসব হিসাব স্থগিত করা হয়েছে তাদের হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী যাবতীয় তথ্য চিঠি দেয়ার তারিখ থেকে ২ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতন হয়। এরপর ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের গ্রেপ্তারের পাশাপাশি ব্যাংক হিসাব জব্দ করা হচ্ছে। সেই প্রক্রিয়ায় এবার ফজলে নূর তাপসের হিসাব জব্দ করা হলো।

সরকার পতনের আগেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাপস সিঙ্গাপুরের উদ্দেশ্যে চলে যান।

একাত্তর/আরএ
রাজধানীর পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ঢাকা দক্ষিণের সাবেক মেয়র ফজলে নূর তাপসের নেতৃত্বে হয়েছে বলে সাক্ষ্য দিয়েছেন সাবেক সেনাকর্মকর্তা মেজর (অব.) জাহিদি আহসান হাবিব।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।
রাজধানীতে ১০তলা বঙ্গবাজার পাইকারি মার্কেট, শাহবাগে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যানের আধুনিকায়নসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর