শাহরিয়ার কবির আবারও রিমান্ডে

আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০৩:৩০ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হয়ে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় দায়ের করা মামলায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলী হায়দায় এ আদেশ দেন।

এর আগে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে শাহরিয়ার কবিরের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহাবুল ইসলাম। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে অবস্থান নেয়। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১ সেপ্টেম্বর নিহতের স্ত্রী যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশদাতা হিসেবে শাহরিয়ার কবিরকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। পরে ১৬ সেপ্টেম্বর শাহরিয়ার কবিরকে তার বনানীর বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। এর পরের দিন সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ১৮ জুলাই অংশগ্রহণ করে রাজধানীর যাত্রাবাড়ী এলাকার মনোয়ারা হসপিটালের সামনে গুলিতে নিহত হন রফিকুল ইসলাম। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ১৯ জুলাই আঞ্জুমান মুফিদুলের মাধ্যমে লাশ দাফন করা হয়। নিহতের স্ত্রী অনেক খোঁজাখুঁজির পর ছবি দেখে রফিকুল ইসলামের কবরের সন্ধান পান।

এআর
বেআইনি রায় ও জালিয়াতির অভিযোগে শাহবাগ থানার মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
১৭ ডিসেম্বর আগারগাঁওয়ের পিএসসি প্রধান কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রিমান্ড শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।
হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়েছে। রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান জনিকে পুলিশি হেফাজতে ‘ক্রসফায়ারের...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর