সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সাতদিনের রিমান্ডে

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১২:৪১ পিএম

বেআইনি রায় ও জালিয়াতির অভিযোগে শাহবাগ থানার মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

বুধবার (৩০ জুলাই) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. ছানাউল্ল্যাহ এই আদেশ দেন।  

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ সালে অবৈধভাবে সংবিধানের ১৩তম সংশোধনী রায় লিখেন প্রধান সাবেক প্রধান বিচারপতি এ বিএম খায়রুল হক। যেখানে সই করেন, তৎকালীন বিচারপতি মোহা. মোজাম্মেল হোসেন, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তারা প্রত্যেকে লোভের বশবর্তী হয়ে দুর্নীতিমূলক ও বিদ্বেষাত্মক এবং বেআইনিভাবে রায় প্রদান করাসহ অসত্য ও জাল জালিয়াতি সৃষ্টি করেছিলেন বলে জানা যায়।

এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে বলেন, প্রাথমিক তদন্তে অবৈধ রায়ের বিষয়ে আসামি এ বিএম খায়রুল হকের বিরুদ্ধে সরাসরি জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া যাচ্ছে। ফলে তাকে ১০ দিনের জিজ্ঞাসাবাদ প্রয়োজন, রিমান্ডে নিলে সংবিধানের ১৩তম সংশোধনী বাতিলের রায়ের বিষয়ে এবং মামলার ঘটনার সাথে সম্পৃক্ত অন্যান্য ব্যক্তিদের বিষয়ে তথ্য উদ্ধার করা সম্ভব হবে। 

পরে আদালত শুনানি শেষে সাতদিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।

আরবিএস
রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার সুরক্ষা আইনের মামলায় আন্তর্জাতিক ও দেশীয় রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া এবং...
দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা বেগমের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গাজী নজরুলের চার দিনের ও...
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) চারটি আলাদা মামলায় সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সাবেক চেয়ারম্যান এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর