জাতীয় প্রেসক্লাবের ছয় সদস্য বহিষ্কার, চারজনের সদস্যপদ স্থগিত

আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৪৩ পিএম

শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড এবং পতিত সরকারের পাতানো নির্বাচনে সংশ্লিষ্টতার অভিযোগে জাতীয় প্রেসক্লাবের ছয় সদস্যকে বহিষ্কার এবং চারজনের সদস্যপদ স্থগিত করা হয়েছে। 

রোববার জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সই করা আলাদা দুইটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ নভেম্বর অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের অতিরিক্ত সাধারণ সভা বানচালের চক্রান্ত, সভায় উচ্ছৃঙ্খল আচরণ এবং বিভিন্ন সময় প্রেসক্লাবে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অপদস্তের সঙ্গে জড়িত থাকা সদস্যদের শাস্তির দাবি জানান সভায় উপস্থিত সদস্যরা।

তাদের দাবির প্রেক্ষিতে জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সভায় গঠনতন্ত্রের ১৩ অনুচ্ছেদ অনুযায়ী ওই সদস্যদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। 

বহিষ্কৃতরা হলেন- শামসুল হক দুররানী, আসাদুজ্জামান আসাদ, জাহাঙ্গীর আলম প্রধান, ওবায়দুল হক খান, রাশেদ চৌধুরী ও ফারাজি আজমল হোসেন।

অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ নভেম্বর অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের অতিরিক্ত সাধারণ সভায় উপস্থিত সদস্যরা পতিত সরকারের পাতানো নির্বাচনে অংশগ্রহণ করে ফ্যাসিবাদকে বৈধতাদানকারী সদস্যদের শাস্তির দাবি জানান। তাদের দাবির প্রেক্ষিতে জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটি শওকত মাহমুদ, তাহমিনা আকতার, শেখ ফজলুল করিম সেলিম এবং সালমা ইসলামের সদস্যপদ স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আরবিএস
কবি হেলাল হাফিজের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে সকাল ১১টায় বাংলা একাডেমিতে। এরপর রোববার (১৫ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন...
বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে সম্মেলনে যোগ দেন তিনি।
জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়ার সদস্যপদ স্থগিত বিষয়ক রেজুলেশনে ভোট দেয়া থেকে বিরত থেকেছে বাংলাদেশ। ওই রেজুলেশনটির পক্ষে ভোট দিয়েছে ৯৩ দেশ, বিপক্ষে ২৪।  বাংলাদেশসহ ৫৮ দেশ ভোট...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর