মোদীর বক্তব্যের জবাবে যা বললেন সাখাওয়াত

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৬:২৫ পিএম

১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের জবাবে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারত মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্যভাবে দেখে এটা তাদের ব্যাপার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মতো করে বলেছেন। কিন্তু বিশ্ববাসী জানে এটা শুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধ।

মঙ্গলবার সিলেটে মেরিন একাডেমির তৃতীয় সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে, সেখানকার প্যারেড গ্রাউন্ডে একাডেমির তৃতীয় ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। 

সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি টুইট করেন। সেখানে তিনি বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে লেখেন, ‘আজ এই বিজয় দিবসে, আমরা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সেনাদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই’।

এ নিয়ে এক প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন বলেন, ভারতের প্রধানমন্ত্রী যেটা বলেছেন, সেটি তার কথা। কিন্তু ১৬ ডিসেম্বর এবং ৯ মাসের যুদ্ধ এটি বাংলাদেশের যুদ্ধ। ৯ মাস আমাদের দেশ বড় রক্তপাতের মধ্য দিয়ে কাটিয়েছে। আমাদের মানুষের প্রাণহানি হয়েছে, নারীরা সম্ভ্রম হারিয়েছেন। মুক্তিযুদ্ধের ৫২ বছর পরে এসে এমন মন্তব্যে যারা যুদ্ধ করেছেন, তারাও আহত হবেন।

বিগ্রেডিয়ার সাখাওয়াত আরও বলেন, আমরা ৯ মাসের মুক্তিযুদ্ধ শুরু করেছি, আমরাই শেষ করেছি। এটা আমাদের যুদ্ধ, সারা বিশ্ব জানে এই ঘটনা। তবে ভারতের সহযোগিতা ছিল, সেটা আমরা স্মরণ করি।

১৬ ডিসেম্বরের বিজয় নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্যে বাংলাদেশ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে কিনা এমন প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন বলেন, বিষয়টি পররাষ্ট্র উপদেষ্টা বলতে পারবেন। আমি এখন ব্যক্তিগতভাবে কিছু বলতে পারি না। সাধারণ নাগরিক হিসেবে অনেক কিছুই বলতে পারতাম। তবে ভারতীয় প্রধানমন্ত্রী তার মতো করে বলেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বিশ্ববাসী জানে এটা নতুন কোন বিষয় না। আজ ৫৩ বছর পেরিয়েছে, ১৬ ডিসেম্বরে বিজয় অর্জন হয়েছে নয় মাসের যুদ্ধে।

তিনি বলেন, আমি শুধু এটা মনে করি এটা আমাদের যুদ্ধ, আমাদের লোকজন প্রাণ হারিয়েছে, আমাদের মা বোনেরা সম্ভ্রম হারিয়েছে এবং নয় মাস আমাদের দেশ বড় ধরনের রক্তপাতের মধ্যে ছিল। স্বাধীনতা যুদ্ধে যারা শহিদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা বেঁচে আছেন তারাও এ ধরনের কথায় আহত হবেন।

সাখাওয়াত বলেন, আমাদের যুদ্ধটি আমরা শুরু করেছিলাম, আমাদের যুদ্ধটি আমরাই শেষ করেছি। সেখানে অবশ্যই ভারতের সহযোগিতা ছিলও, তা নিয়ে কোন সন্দেহ নেই। আমরা সেটাও স্মরণ করি এবং সব সময় স্মরণ রাখবো বন্ধু রাষ্ট্র হিসেবে। সেটা যদি উনারা উনাদের ইতিহাসে অন্যভাবে দেখেন সেটা তাদের ব্যাপার। আমরা আমাদের ইতিহাসে মনে করি মুক্তিযুদ্ধ বিশ্বের একটি শ্রেষ্ঠ ঘটনা যা ঘটেছে বিশ্ব ইতিহাসে।

বেলা ১১ টায় সিলেট মেরিন একাডেমির মাঠে ক্যাডেটদের গ্রাজুয়েশন প্যারেড এ প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

এ সময় সিলেট একাডেমিতে নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সিলেট এডাডেমির কোর্স সম্পন্ন করা ৪১ জন সমুদ্র যোদ্ধা অংশ নেন। এ বছর সিলেট  একাডেমি থেকে সব বিষয়ে সর্বোচ্চ কৃতিত্বের জন্য কমান্ড্যান্ট স্বর্ণপদক পেয়েছেন মাহমুদুল আলম সায়েম।

 

এআরএস
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 
বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ সার্বভৌম সমতার ভিত্তিতে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর