তিন মাস দেশেই লুকিয়ে ছিলেন ওবায়দুল কাদের!

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৬:২০ পিএম

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর থেকে তার দল আওয়ামী লীগের শীর্ষনেতাদের বেশিরভাগই লাপাত্তা হয়ে আছেন। বিশেষ করে গেলো ১৬ বছর ধরে আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কোনো হদিসই পাওয়া যাচ্ছিলো না। তার অবস্থান নিয়েও ছিলো ধোঁয়াশা।

অবশেষে, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিন মাস দেশে লুকিয়ে ছিলেন। তবে সরকার সে বিষয়ে অবগত ছিলো না। জানা থাকলে তাকে গ্রেপ্তার করা হতো। 

মঙ্গলবার ঢাকা বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। একটি স্থানীয় গণমাধ্যমে, ক্ষমতাচ্যুত হওয়ার পর ওবায়দুল কাদের দেশেই আত্মগোপনে ছিলেন মর্মে খবর প্রকাশিত হয় মঙ্গলবার। সেই সূত্রেই প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যদি সরকার তার লোকেশন জানতো, সাথে সাথেই তিনি অ্যারেস্ট হয়ে যেতেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, উনি কোথা থেকে জানলেন যে- (কাদের) তিন মাস বাংলাদেশে লুকায়ে ছিলো। আমরা তো জানি না। আমরা যদি জানতাম- অবশ্যই ধরে ফেলতাম। যদি আগে এই খবরটা ওনারা দিতে পারত- উনি ওই জায়গায় লুকিয়ে আছে, আমরা অবশ্যই ধরে ফেলতাম। আপনারা বলেন, আপনারা একটা খবর দিয়েছেন- কেউ ওই জায়গায় লুকায়ে আছে, আমরা ধরি নাই- এমন একটা এক্সাম্পল দেন। 

তিনি আরও বলেন, পুলিশের মনোবল বেড়েছে, তবে পুরোপুরি কার্যক্রম শুরু করতে কিছুটা সময় লাগবে। যারা পালিয়ে বেড়াচ্ছেন, তাদের আইনের আওতায় আনা হবে। পুলিশ তাদের অপরাধী হিসেবেই গণ্য করবে এবং পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে। এ ব্যাপারে আমরা আবারও তাদের কাছে আনুষ্ঠানিকভাবে সহায়তা চেয়েছি।

এদিকে, ছাত্র-জনতার আন্দোলন দমাতে ‘গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ’ সংঘটনের অভিযোগে বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করার জন্য মঙ্গলবার দুই মাস সময় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

পরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও ওবায়দুল কাদের কীভাবে তিন মাস দেশে ছিলেন এবং পরে কীভাবে বিদেশে চলে গেলেন– সে বিষয়ে আদালতের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে এ ব্যাপারে ব্যাখ্যা দিতে আদালত নির্দেশনা দিয়েছে। 

এআরএস
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হামলাকারীদের গ্রেপ্তারসহ তিন দাবিতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেধে দিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। এ সময়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের গুপ্ত মিটিং আইনশৃঙ্খলায় প্রভাব ফেলবে না। তবে এই ষড়যন্ত্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর যে বা যারাই যুক্ত থাকবে তাদের...
দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের লাঠি মিছিল হলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, ইনঅ্যাক্টিভ রয়েছে- এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। যদি পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ আসে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া...
চারজনের এই দলটি হাসিনা পতনে নেতৃত্ব দিয়েছে। এই চার ব্যক্তির ওপর হাসিনার অন্ধবিশ্বাস ছিলো। অতীতে তার যে রাজনৈতিক প্রজ্ঞা ছিলো, তা তিনি হারিয়েছিলেন। 
এবারের বিশ্বকাপে একদল ফুটবল ভক্তের অংকটা একদম পরিষ্কার ও সরল- আর্জেন্টিনা যার বিপক্ষেই খেলবে, সমর্থন করতে হবে সেই দলকেই! এই ‘অ্যান্টি-আর্জেন্টিনা’ বা আর্জেন্টিনা-বিদ্বেষী হিড়িকের চক্করে পড়ে ভক্তরা...
দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসঙ্কেত দেখাতে বলা...
স্পেনের সেই বিখ্যাত পাসিং কারোসেল বা টিকিটাকা পাসিংয়ের চক্রে কীভাবে আর্জেন্টিনাকে পিষে ফেলা যায়, তা হুলেন লোপেতেগির চেয়ে ভালো আর কে জানেন! তবে, স্পেনের এই সাবেক বস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রোববারের...
২০১৬ সালে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামেই কোপা আমেরিকার ফাইনাল হেরে যখন কান্নায় ভেঙে পড়েছিলেন লিওনেল মেসি, তখন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়ে তিনি বলেছিলেন, আমার পক্ষে যা করা সম্ভব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর